ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

সীমান্তে ভারতীয় এক নারীর মরদেহ দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশি স্বজনরা

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এক নারীর মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন তার বাংলাদেশি আত্মীয়-স্বজনরা।

ভারতীয় নারীর মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ পেলেন বাংলাদেশি স্বজনরা

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের সহায়তায় মরদেহ দেখানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য জানিয়েছেন।

গোলাম কিবরিয়া বলেন, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের কসিমুদ্দীনের স্ত্রী ফনি বেগম মারা যান। সংবাদ পেয়ে ফনি বেগমের ছোট ভাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিপুরের আতাউর রহমান মরদেহ দেখার জন্য বিজিবির কাছে আবেদন করেন।

বিজিবি অধিনায়ক আরও বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল সাড়ে ৮ টায় কিরণগঞ্জ সীমান্তের ১৭৯/৩-এস পিলার সংলগ্ন শূন্যলাইনে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। মরদেহ দেখে ফনি বেগমের ভাইসহ বাংলাদেশি আত্মীয়-স্বজন আবেগ আপ্লুত হয়ে পড়েন। শেষবারের মতো দেখার সুযোগ করে দেয়ায় ফনি বেগমের আত্মীয়-স্বজনরা বিজিবির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তবাসীর জন্য বিজিবি অত্যন্ত মানবিক এবং সহানুভূতিশীল। এমন মানবিক কাজকে কর্তব্য মনে করে বিজিবি।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি