ই-পেপার মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন

আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট
নিজস্ব প্রতিবেদক:
১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩০
আপডেট  : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪২

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া স্কুল মাঠে বুধবার (১০ ডিসেম্বর) উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যে সম্পন্ন হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা জনাব সরদার এম জাহাঙ্গীর হোসেন।

​চিনাখড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে এলাকার ক্রীড়ামোদী দর্শক এবং স্থানীয় যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টানটান উত্তেজনার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অতিথির বক্তব্যে যুবদল নেতা সরদার এম জাহাঙ্গীর হোসেন বলেন, "প্রয়াত আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এবং যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও মেধাভিত্তিক জাতি গঠনে পাড়ায়-মহল্লায় এমন টুর্নামেন্টের আয়োজন অব্যাহত রাখতে হবে।"

​তিনি আরও বলেন, "তৃণমূল থেকে ভালো খেলোয়াড় তুলে আনতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজানগর এবং সাথিয়া উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।​খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি এবং মেডেল তুলে দেন অতিথিবৃন্দ।

আমার বার্তা/এমই

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর আবেগঘন আবেদন

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকারিয়া পিন্টু।

গাইবান্ধায় গণভোট বিষয়ে মতবিনিময় সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, একসময় দেশে কে সরকার গঠন করবে এবং

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলা, এক সদস্য আহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এক অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন র‍্যাবের সদস্যরা। এই ঘটনায়

তিস্তা মহাপরিকল্পনার কাজ জানুয়ারিতে শুরু না হওয়ার কারণ জানালেন উপদেষ্টা

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ ও চীন সরকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর আবেগঘন আবেদন

গাইবান্ধায় গণভোট বিষয়ে মতবিনিময় সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

শবে বরাত ৩ ফেব্রুয়ারি, চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলা, এক সদস্য আহত

আসন্ন নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন: প্রধান উপদেষ্টা

মিটিং-মিছিল আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

আশ্বাস পেয়ে ইসি প্রাঙ্গণ ছাড়ল ছাত্রদল, কর্মসূচি সাময়িক স্থগিত

আফ্রিকা কাপ অফ নেশনসে রানার্স-আপ মরক্কো: রাজা ষষ্ঠ মোহাম্মদের অভিনন্দন

আইসিসিকে ২১ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, যা বলছে বিসিবি

তিস্তা মহাপরিকল্পনার কাজ জানুয়ারিতে শুরু না হওয়ার কারণ জানালেন উপদেষ্টা

ধামরাইয়ে জামায়াত জোট সমর্থিত প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানো হবে: শ্রম উপদেষ্টা

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ডিবির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক ১৪০০ ইয়াবা উদ্ধার

আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর, ৮ ফেব্রুয়ারি ভোট

সংখ্যালঘু–সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়

খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে: ছাত্রদল সম্পাদক