ই-পেপার সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০২ মার্চ ২০২৬, ১৭:৪৩
২৭তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের ২০৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

নতুন বাংলাদেশ গঠনে দেশের শিক্ষক সমাজকে সর্বোচ্চ প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকরাই জাতির ভবিষ্যৎ নির্মাতা এবং তাদের হাত দিয়েই গড়ে উঠবে আগামী দিনের দক্ষ নেতৃত্ব।

সোমবার (২ মার্চ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমিতে (নায়েম) ২৭তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের ২০৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ প্রতীক্ষা ও নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে শিক্ষকতা পেশায় যোগদান করায় কর্মকর্তাদের অভিনন্দন জানান মন্ত্রী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর এই কর্মকর্তাদের যোগদান দেশের প্রশাসনিক ইতিহাসে একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক অধ্যায়। ভবিষ্যতে এ ধরনের বিলম্ব ও অবিচারের পুনরাবৃত্তি যেন আর না হয়, তা আমাদের নিশ্চিত করতে হবে।”

শিক্ষকদের উদ্দেশ্যে ড. মিলন বলেন, “আপনারা কেবল কর্মচারী নন, আপনারা কারিগর। শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষক সমাজ একটি অভিন্ন পরিবার। এই পরিবারের দায়িত্বশীল সদস্য হিসেবে আপনাদের কর্মস্থলে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।”

২৭তম বিসিএসের মাধ্যমে নবনিযুক্ত কর্মকর্তাদের দীর্ঘদিনের ক্ষতি পুষিয়ে দিতে বিশেষ নজর দেওয়ার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। তিনি জানান, দ্রুততম সময়ে চাকরি স্থায়ীকরণ এবং বিধি মোতাবেক পদোন্নতির জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে মন্ত্রণালয়। শিক্ষা খাতকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

নায়েমের মহাপরিচালক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

৭ কলেজ মীমাংসিত বিষয়, দায়িত্ব হস্তান্তর হওয়া পর্যন্ত থাকছেন ঢাবি ভিসি

সাত কলেজ মীমাংসিত বিষয়। এটাতে সবাই সম্মতি দিয়েছেন। শিক্ষাঙ্গণ নিয়ে কোনো কিছু হুটহাট হাত দেবেন

সারাদেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের তালিকা প্রকাশ করল অধিদপ্তর

সারাদেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও

১০০ নম্বরের পরীক্ষায় বাছাই হবে প্রতিষ্ঠান প্রধান, পড়েছে ৮০ হাজার আবেদন

১০০ নম্বরের পূর্ণাঙ্গ পরীক্ষার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে প্রার্থী বাছাই

শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অনুমতি না নিয়ে যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষকরা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইসরায়েল নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে: ইরান