ই-পেপার রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

সারাদেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের তালিকা প্রকাশ করল অধিদপ্তর

আমার বার্তা অনলাইন:
০১ মার্চ ২০২৬, ১৬:১৩

সারাদেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।

রোববার (১ মার্চ) মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত এই তালিকায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর তথ্য স্থান পেয়েছে। প্রতিবেদনে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটিসহ বিভিন্ন আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ খ্রিষ্টাব্দের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো মোট ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা বা তদন্ত প্রতিবেদনের তালিকা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dia.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট অধিদপ্তরে (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর/মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর/কারিগরি শিক্ষা অধিদপ্তরে), সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে ডি-নথিতে (প্রযোজ্যক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে/ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে ই-মেইলে), সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে ডি-নথিতে, সভাপতি (ব্যবস্থপনা কমিটি/গভর্নিং বডি) এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ই-মেইলে (ব্যানবেইস জরিপে প্রদত্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিজ নিজ ই-মেইলে) পাঠানো হয়েছে।

এতে আরও বলা হয়, যদি প্রকাশিত তালিকার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন সংশ্লিষ্ট ই-মেইলে পাওয়া না যায়, তাহলে নিজ নিজ জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে (জেলা শিক্ষা অফিসের ডি-নথি সিস্টেম থেকে ডাউনলোড করে) সংগ্রহ করা যেতে পারে।

এছাড়া যদি জেলা শিক্ষা অফিস হতে প্রতিবেদন সংগ্রহ করা সম্ভব না হয়, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বরাবরে প্রতিবেদন পাওয়ার জন্য আবেদন করে ওই আবেদনের কপি [email protected] ই-মেইলে পাঠাতে হবে।

ই-মেইলে ওই আবেদন পাওয়ার পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে এ অধিদপ্তর থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইলে আবার প্রতিবেদন পাঠানো হবে। প্রয়োজনে টেলিফোনে (০২৪১০৫৩৩৪৭) যোগাযোগ করা যেতে পারে।

আমার বার্তা/এমই

১০০ নম্বরের পরীক্ষায় বাছাই হবে প্রতিষ্ঠান প্রধান, পড়েছে ৮০ হাজার আবেদন

১০০ নম্বরের পূর্ণাঙ্গ পরীক্ষার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে প্রার্থী বাছাই

শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অনুমতি না নিয়ে যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষকরা

৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি পেলো ৬৮ হাজার ৭৬৮ শিক্ষার্থী

দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র অষ্টম, দাখিল অষ্টম, এবতেদায়ী পঞ্চম এবং জেএস ও জেড

প্রাথমিকের স্থগিত বৃত্তি পরীক্ষা চলতি বছরে নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

গত বছর রিটজনিত আইনি জটিলতায় স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা চলতি বছরই আয়োজন করা হবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

বিনিয়োগকারীর অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ডিএসইর নতুন প্রবিধান

মধ্যপ্রাচ্যের কয়েক‌টি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের

জুলাই অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা তদন্তের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের হাসি কি ম্লান হতে শুরু করেছে

খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: ইরানের প্রেসিডেন্ট

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে

এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম

মাদককে ‘না’ বলি: সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ি

সারাদেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের তালিকা প্রকাশ করল অধিদপ্তর

মানুষকে দেখানোর জন্য অযথা খরচ বন্ধ করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩ অধ্যাদেশের বিষয় জাতীয় সংসদ নির্ধারণ করবে

ক্যাশহীন লেনদেন সম্প্রসারণে নগদ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মাসুম বিল্লাহ’র ‘ক্ষমতার রাজত্ব’ চলছে!

হত্যার পর ওবায়দুল্লাহকে ৭ টুকরা করে রুমমেট শাহীন

আটকেপড়া যাত্রীদের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী: আরিফুল হক

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ চায় কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান আসুক

খোমেনি হত্যার প্রতিবাদে করাচির মার্কিন দূতাবাসে বিক্ষোভ, নিহত ৯