ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ চৌধুরী

আমার বার্তা অনলাইন:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১৯

পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি ও বিদেশি একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ড ও হামলার ঘটনা ঘটছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী শহরের শেরে বাংলা সড়কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, গত মাসের ৫ তারিখে চট্টগ্রামে বিএনপির এক প্রার্থীর ওপর হামলা এবং সম্প্রতি ঢাকায় সংঘটিত হামলার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। এসব ঘটনার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা জড়িত বলে আমরা মনে করি।

তিনি আরও বলেন, ঢাকায় সংঘটিত সাম্প্রতিক ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এতে বিএনপির একজন প্রার্থী ও জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে ইঙ্গিত করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে এবং জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ ধরনের জঘন্য ঘটনা কোনোভাবেই চলতে দেওয়া হবে না।

এ সময় পটুয়াখালী জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ

জনবল সংকটে বন্ধ আইসিইউ, চাপ সামলাতে হিমসিম রামেকের

রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সরবরাহ থাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’ শুরু হচ্ছে রোববার

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ময়দা খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

পিএসএলে ঝোড়ো ইনিংস খেলে যা বললেন ইমন

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

ওয়ারীতে গাড়ির চাপায় প্রাণ গেল এক যুবকের

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানির ভবন লক্ষ্য করে ইরানের হামলা