ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

বিধবা নারীকে গভীর রাতে ছুরিকাঘাতে হত্যা, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

আমার বার্তা অনলাইন:
১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫
আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৩:০৭

জয়পুরহাটের কালাই উপজেলায় গভীর রাতে এক বিধবা নারীকে ছুরিকাঘাত করে দুর্ধর্ষ লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘবদ্ধ দুর্বৃত্তরা ওই নারীর বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পনুট ইউনিয়নের নান্দাইল দিঘী লকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। আহত নারীর নাম শাহানা বেগম। তিনি ওই গ্রামের মৃত নান্নু মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী শাহানা বেগম বলেন, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তিনি বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে তারা ঘরে থাকা নগদ ৭ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন দামি আসবাবপত্র লুট করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে প্রতিবেশী ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ঘটনার খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিধবা ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দাবি করেছেন, তার বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে। চিকিৎসা শেষে তিনি থানায় মামলা করবেন বলে আমাদের জানিয়েছেন।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি