ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

খুলনায় ক্রিকেট বোর্ডের নতুন অফিস হচ্ছে: বিসিবি সভাপতি

আমার বার্তা অনলাইন:
২০ ডিসেম্বর ২০২৫, ১৮:৩১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, খুলনায় ক্রিকেট বোর্ডের নতুন অফিস হতে যাচ্ছে। এ বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা থেকে আমরা ক্রিকেট ট্যালেন্ট সার্চ করবো। এ ক্ষেত্রে কোচিং সিস্টেম, সুযোগ-সুবিধা ও প্রতিযোগিতামূলক যে ক্রিকেটের দরকার আমরা তা করার চেষ্টা করছি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোটারি ক্লাব অব যশোর ইস্টের ৩৯তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, হুইল চেয়ার বিতরণসহ নানা আয়োজন ছিল।

তিনি আরও বলেন, ক্রিকেট সকলের ভালোবাসার জায়গা। আমরা চেষ্টা করছি ক্রিকেট দিয়ে কিভাবে বাংলাদেশের ভালো নাগরিক তৈরি করা যায়। এ ভালোবাসা দিয়ে আমরা বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

বিসিবি সভাপতি বলেন, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে বলার মতো কোনো সাফল্য আমার এখনও নেই। তবে রোটারির এ অভিষেক অনুষ্ঠানে আমি অনেক কিছু শিখলাম। এ শিক্ষা আমি ক্রিকেটে কপি করবো। সেই সাথে রোটারিকে ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত করবেন বলে জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারি অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর ফজলে রাব্বি মোপাশা। ক্লাবের নবনির্বাচিত সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে বক্তব্য দেন নতুন কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম সেনু, সাবেক জয়েন্ট সেক্রেটারি সেলিম মোর্শেদ। এর আগে বিদায়ী সভাপতি আবু সাঈদ দায়িত্ব হস্তান্তর করেন।

অভিষেক অনুষ্ঠানে দুজন অস্বচ্ছল ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া চারজন চাটার্ড সদস্য ও পাঁচজন গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়।

আমার বার্তা/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি