ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, পুলিশ হেফাজতে ৯ জন

আমার বার্তা অনলাইন:
২০ ডিসেম্বর ২০২৫, ১৯:৫০

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জাবাখালী এলাকায় চলাচলের রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে গোলাম হোসেন (৬০) নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম হোসেন জাবাখালি গ্রামের মৃত হামিজ উদ্দীন মোড়লের ছেলে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়জনকে হেফাজতে নিয়েছে।

পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিদের মধ্যে আছেন- এমান আলী মোড়লের ছেলে সেলিম মোড়ল, সাইফুল মোড়ল, ফারুক মোড়ল, বদর উদ্দিন মোড়লের ছেলে রেজাউল মোড়ল ও তার স্ত্রী মাছুমা বেগম, সেলিম মোড়লের স্ত্রী ফাতেমা বেগম, সাইফুল মোড়লের স্ত্রী মাহফুজা বেগম, ফারুক মোড়লের স্ত্রী জহুরা খাতুন এবং এমান আলীর স্ত্রী সফুরা বেগম। ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে তাদের ঘরবাড়ি এবং ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের ভাতিজা জাহাঙ্গীর আলম জানান, বাড়ির সামনে চলাচলের পথ অনেকাংশ দখল করে রাখায় গোলাম হোসেনের এবং প্রতিবেশী রেজাউল মোড়ল, সাইফুল মোড়লসহ অন্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে সালিশ হলেও সমস্যা সমাধান হয়নি। পরে গোলাম হোসেন সাতক্ষীরা আদালতে মামলা করেন। মামলায় বিবাদীদের বিরুদ্ধে সমন জারি হলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। শনিবার সকালে বাড়ির সামনে কাজ করার সময় প্রতিপক্ষ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে গোলাম হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে আসলেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঢাকা পোস্টকে জানান, রাস্তা জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ প্রাথমিকভাবে নয়জনকে হেফাজতে নিয়েছে। এজাহার পেলে তাদের গ্রেপ্তার দেখানো হবে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি জব্দ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আমার বার্তা/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি