ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

পটুয়াখালীর সোনালী ব্যাংক মোড়কে ‘শহিদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা

আমার বার্তা অনলাইন:
২১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬

পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ সোনালী ব্যাংক মোড়কে ‘শহিদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা করেছেন ছাত্র অধিকার, ছাত্র শক্তি ও যুব শক্তির নেতারা।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ওই মোড়ে ব্যানার টাঙিয়ে প্রতীকী কর্মসূচির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রুবেল আহমেদ, গণধিকার পরিষদের সাবেক সদস্য সচিব শাহ আলম শিকদারসহ ছাত্র শক্তি ও যুব শক্তির স্থানীয় নেতাকর্মীরা। শহিদ ওসমান হাদি চত্বর লেখা ব্যানার সেখানে টাঙিয়ে দেন তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীবুল ইসলাম সালমান। তিনি বলেন, ‘ওসমান হাদি বাংলাদেশের জন্য একজন সাহসী ও আপসহীন নেতা ছিলেন। তাকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

তিনি আরও বলেন, শহিদ ওসমান হাদির স্মৃতি ধরে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে তার আদর্শ সম্পর্কে জানাতে পটুয়াখালী শহরের সোনালী ব্যাংকের সামনে অবস্থিত এই গুরুত্বপূর্ণ মোড়কে আমরা ‘হাদি মোড়’ হিসেবে ঘোষণা করছি।

যুব শক্তির প্রধান সংগঠক এ কে এম সিফাত শুভ বলেন, ওসমান হাদী ছিলেন গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়ের পক্ষে সোচ্চার একজন প্রতিবাদী কণ্ঠ। তার হত্যাকাণ্ড দেশের রাজনীতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

আমার বার্তা/এল/এমই

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ

জনবল সংকটে বন্ধ আইসিইউ, চাপ সামলাতে হিমসিম রামেকের

রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সরবরাহ থাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’ শুরু হচ্ছে রোববার

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ময়দা খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

পিএসএলে ঝোড়ো ইনিংস খেলে যা বললেন ইমন

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

ওয়ারীতে গাড়ির চাপায় প্রাণ গেল এক যুবকের

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানির ভবন লক্ষ্য করে ইরানের হামলা