ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

লিবিয়ায় ট্রলারডুবিতে নিখোঁজ রাকিবুলের ঘটনায় ৩ দালাল গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
২১ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ার ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

নিখোঁজ যুবক রাকিবুল হোসেন স্বাধীনের (২৩) পরিবারের আর্তনাদ ও সন্তান বেঁচে আছে নাকি মারা গেছে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এ ঘটনায় তিনজন দালালকে গ্রেপ্তারও করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাতভর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ঘিয়ালা গ্রামের আবুল কালাম আজাদ, তার মেয়ের জামাই মধ্যবড়হর গ্রামের মোন্নাফ প্রামানিক ও মোন্নাফের স্ত্রী সোনিয়া খাতুন।

নিখোঁজ রাকিবুল হোসেন স্বাধীন (২৩) উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ইসলামপুর ভুতগাছা গ্রামের গোলাম কিবরিয়া ফিরোজের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উল্লাপাড়া থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন মাহমুদ বলেন, প্রথমে আবুল কালামকে আটক করা হয়৷ এরপর রাকিবের বাবার করা মামলার প্রেক্ষিতে আবুল কালামের মেয়ে ও মেয়ের জামাইকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দালাল আবুল কালাম আজাদ কলেজ শিক্ষার্থী রাকিবুল হোসেন স্বাধীনকে ইতালি পাঠানোর জন্য তার পরিবারের কাছ থেকে প্রথমে ২৫ লাখ টাকা গ্রহণ করেন। এরপর চলতি বছরের ২২ মে স্বাধীন বাংলাদেশ থেকে রওনা হন। তাকে প্রথমে ভারতের চেন্নাই, এরপর পর্যায়ক্রমে দুবাই, শ্রীলঙ্কা, মিশর ও সর্বশেষ লিবিয়ায় নেওয়া হয়। পরে দালাল তার পরিবারের কাছে জানান যে, স্বাধীন আটক হয়েছে এবং কারাগারে আছে। এরপর দুই দফা আরও ১০ লাখ টাকা নেন।

এরপর ১২ নভেম্বর দালালরা ১২২ জনকে একটি ট্রলারে করে লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগরের পথে ইতালিতে পাঠানোর চেষ্টা করেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর ট্রলারটি আংশিক ডুবে যায়। তখন ট্রলারে থাকা রাকিবুলসহ ৯৭ জনকে মারধরের পর সাগরে ভাসিয়ে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে স্বজনরা শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে দালাল কালামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এরপর ওই রাতেই রাকিবুলের বাবা থানায় মামলা করেন।

আমার বার্তা/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি