ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

মালামালবোঝাই পিকআপ থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

আমার বার্তা অনলাইন:
২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪

যশোরে বাসাবাড়ির মালামাল ভর্তি একটি মিনি পিকআপ থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে যশোর শহরতলীর খয়েরতলা ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকার আড়িয়ারকুঠি গুছিডাঙা গ্রামের আব্দুল হাই মণ্ডলের ছেলে ফরিদুল ইসলাম ও একই এলাকার আরিফ হোসেনের ছেলে দুলাল।

যশোর ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে খয়েরতলা ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে একটি মিনি পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। পিকআপটি বাসাবাড়ির মালামালবোঝাই ছিল। এই পিকআপের ভেতরে থাকা একটি খাটের মধ্যে লুকিয়ে রাখা একটি বস্তা জব্দ করা হয়। বস্তাটি খুলে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় ও ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করে পুলিশ।

যশোরে বাসাবাড়ির মালামাল ভর্তি একটি মিনি পিকআপ থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে

এছাড়া পিকআপের চালক জাহিদ হোসেন ও হেলপার পারভেজ ইসলাম আপেলকেও হেফাজতে নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ‘ট্রাক লাগবে’ নামের একটি অ্যাপের মাধ্যমে পিকআপটি ভাড়া নেওয়া হয়। মালিকের নির্দেশ অনুযায়ী ভুরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে মালামাল লোড করা হয়। ওই মালামাল একজন ব্যক্তি তার বোনের বাড়িতে নিয়ে যাবেন বলে জানালে তারা সেটি যশোরে পৌঁছে দেওয়ার জন্য আসেন।

এ বিষয়ে ডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবু হাসান জানান, মাদক পাচারের ঘটনায় চালক ও হেলপার জড়িত নন। পিকআপে থাকা আটক দুজনই মূলত এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া এই গাঁজার চালানের সঙ্গে আরও তিনজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের নামেও মামলা করা হবে।

আমার বার্তা/এল/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি