ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

শিবগঞ্জ: যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন

আমার বার্তা অনলাইন:
২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবু সুফিয়ান সিজু (২৫) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে দুই হাত-পা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। অভিযুক্তরা জামায়াত-শিবিরের কর্মী বলে দাবি করেছেন আবু সুফিয়ান সিজুর পরিবার।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর ঘাটে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি শ্যামপুর-বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

আবু সুফিয়ান সিজু বলেন, ‘আমার এক আত্মীয়কে বিরক্ত করে উপজেলার ধোবড়া এলাকার মোস্তাক নামে এক ছেলে। এজন্য মোস্তাককে আমি সতর্ক করি। এরই জের ধরে আমাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে দুই হাত ও একটি পা কেটে দিয়েছে আনোয়ার, নূরুল ও রাজ্জক হুজুর। রাজ্জাক হুজুরসহ আরও ৪-৫ জন আমাকে ধরে ছিল, আর আনোয়ার ও নূরুল আমার হাত পা কেটেছে।’

আবু সুফিয়ান সিজুর মা সুফিয়া বেগম বলেন, ‘তার ভাগনিকে উপজেলার ধোবড়া এলাকার মোস্তাক আলী নামের এক যুবক দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছিল। এ কারণে গত ২৪ ডিসেম্বর দুপুরে তার ছেলে মোস্তাক আলীকে ডেকে এনে সতর্ক করে। সন্ধ্যায় উপমরপুর ঘাট দিয়ে বাড়িতে আসছিল তার ছেলে। এসময় স্থানীয় শিবির কর্মী আনোয়ার, নূরুল ও রাজ্জক হুজুর তাকে ধরে নিয়ে একটি বিদুৎতে খুঁটিতে বেঁধে চাইনিজ কুড়াল দিয়ে দুই হাত ও দুই পা কেটে দ্বিখণ্ডিত করে দেয়। এমনকি প্রায় ৩ ঘণ্টা ধরে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে।’

স্থানীয়রা জানান, জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী সিজুকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাত ও পায়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এমন দৃশ্য দূর থেকে স্থানীয়রা দেখলেও এর প্রতিবাদ করার সাহস পায়নি। পরে তারা মৃত ভেবে ফেলে রেখে চলে গেলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সিজুকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম বলেন, সিজু এলাকায় সন্ত্রাসী নামেই পরিচিত। গতকাল সিজুর শাস্তি ও তাকে এ ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ ঘটনায় যাদের নাম এসেছে তারা আমাদের অঙ্গ সংগঠনের কর্মী নয়। তবে আমাদের সমর্থক হতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, এ ঘটনায় আহত ব্যক্তির বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে শাহাআলম ও রাজ্জাক নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তারা জামায়াত কর্মী কি না আমার জানা নেই।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি