ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

রাজবাড়ীতে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ শিশু

আমার বার্তা অনলাইন:
০১ জানুয়ারি ২০২৬, ১১:৩৮
আপডেট  : ০১ জানুয়ারি ২০২৬, ১১:৫১

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষের ছোড়া গুলিতে সিফাত (১২) নামের এক শিশু বাচ্চা গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী পৌরসভার বিনোদপুরের কলেজপাড়া এলাকার ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সিফাত ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, সিফাতের বাড়ির পাশে থার্টি ফার্স্ট নাইটে বালু মহল নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটলে সিফাত উৎসুক হয়ে সেটা দেখতে বাড়ির বাইরে বের হয়। এসময় সে গুলিবিদ্ধ হয়। পরে সিফাতের মা আশপাশের মানুষের সহায়তায় শিশুটিতে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল আজম শিশুটিকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করেন এবং দ্রুত সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাজীব দে সরকারকে ডেকে আনেন। এই ২ জন চিকিৎসকের দীর্ঘক্ষণের চেষ্টায় শিশুটির জ্ঞান ফেরে।

রাজবাড়ী সদর হাসপাতালের সর্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকার জানান, জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরুল আজম রাতে তাকে খবর দিলে তিনি দ্রুত হাসপাতাল যান। গুলির কারণে শিশুটির খাদ্যনালীর একটি অংশ পারফোরেশন হয়ে থাকতে পারে এবং শিশুটি হাইপোভলিউমিক শকে রয়েছে। এই অবস্থা আর কিছুক্ষণ চললে শিশুটির মৃত্যু ঘটতে পারে। তিনি দ্রুতই শিশুটির চিকিৎসা শুরু করেন। গুলিটি সিফাতের পেটের ওপরের অংশে বক্ষপিঞ্জরের ঠিক নিচে ক্ষত তৈরি করে। তারা রিসাসিটেশনের মাধ্যমে শিশুটিকে বিপদমুক্ত করে।

তিনি আরও জানান, শিশুটির শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে শিশুটিকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সার্জারি করে ভেতরে থাকা গুলি বের করার পর শিশুটি শঙ্কামুক্ত হবে।

শিশু সিফাতের মা বলেন, বালু মহল নিয়ে সংঘর্ষের জের ধরে বাসার আশে পাশে ভাঙচুর ও গুলি বিনিময়ের এক পর্যায়ে আমার বাচ্চার পেটে গুলি লাগে। সদর হাসপাতালের ডাক্তাররা সঠিক সময়ে চিকিৎসা শুরু না করলে আমার বাচ্চাকে আমি ফিরে পেতাম না।

সিফাতের বাবা শফিকুল ইসলাম বলেন, দুপক্ষের সংঘর্ষের আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। রাতে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি বালু মহল নিয়ে দুপক্ষের সংঘর্ষে সময় শিশুটি গুলিবিদ্ধ হয়েছে। রাতেই আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছিলাম। আমাদের অভিযান অব্যহত রয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান

আসন্ন ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সাবেক সাংগঠনিক

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম রোকেয়া পদকের আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরে আলজেরিয়া অধিনায়ক

ইরান থেকে শিখে এসে বাংলাদেশে অনলাইনে সিসা কারবার, গ্রেপ্তার ৩

পাকিস্তানে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ৪০

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ‘অলৌকিকভাবে’ যুবক উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফুটবলারকে লাল কার্ড, টাম্পের হস্তক্ষেপ চান মার্কিনিরা!

ট্রফি উন্মোচন, দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ

প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

মেসিকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনা নেই কেপ ভার্দের

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা

ডিএমপিতে রদবদল: গোয়েন্দা বিভাগসহ একাধিক শাখায় ৭ শীর্ষ কর্মকর্তার বদলি

মুরগির দাম বেড়েছে, পেঁয়াজ-রসুনের বাজার আগের মতোই

শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা জাতিসংঘের

মদ্রিচ ফুটবলের একজন কিংবদন্তি, তাকে আমি বহুবার বলেছি: রোনালদো