ই-পেপার বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

আমার বার্তা অনলাইন:
০২ জুলাই ২০২৬, ১৮:৩৩

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার হেয়াঁকো এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা ও জনসেবার বিষয় বিবেচনায় একটি যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবি জানান।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়কের হেয়াঁকো এলাকায় অবস্থান নেন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ অবরোধের কারণে ফেনী-খাগড়াছড়ি মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও বাস্তব পরিস্থিতি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। তারা দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবি পুনর্ব্যক্ত করেন।

ফটিকছড়ি উত্তর উপজেলা নাগরিক ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট রাসেল আহমদ ভূঁইয়া বলেন, ১/১১-এর সময় ফটিকছড়ির দক্ষিণাঞ্চলের নেতারা ষড়যন্ত্র করে ভূজপুরে থানা স্থাপন করেন। এবারও তারা নব অনুমোদিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভূজপুরে স্থাপনের জন্য তৎপর রয়েছেন। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে ভূজপুরে সদর দপ্তর স্থাপন করতে দেওয়া হবে না। আমাদের আন্দোলন চলছে এবং চলবে।

পরে নতুন কর্মসূচি ঘোষণার কথা জানিয়ে তিনি আজকের দিনের অবরোধ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহীম বলেন, তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আমার বার্তা/এমই

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ

পূবাইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১, পালিয়েছে আরও ২-৩ জন

গাজীপুর মহানগরীর পূবাইলে অভিযান চালিয়ে একটি ধারালো দেশীয় ছুরি ও একটি তরবারিসহ মো. মেহেদী হাসান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ