ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮ ডিগ্রিতে, শীতে ব্যাহত জনজীবন

আমার বার্তা অনলাইন
০১ জানুয়ারি ২০২৬, ১১:৫৫

মাঝারি থেকে মৃদু মাত্রার শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। হাড়কাঁপানো শীতে কার্যত স্থবির হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে ছিন্নমূল, অসহায় ও দিন আনা দিন খাওয়া মানুষদের।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গত দুদিন ধরে জেলার ওপর দিয়ে একটানা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে।

এর আগে, বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সেদিন চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়, যা আগামী আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া অফিস।

ভোর থেকেই ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে জেলার রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে চাইছেন না। তবে জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। জেলার বিভিন্ন মোড়, চায়ের দোকান ও বাজার এলাকায় খড়কুটো, কাঠ ও পুরনো টায়ার জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার এই অবস্থা আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে।

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

সমাজসেবা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বার্থী ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান ড. মো. নাসির

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরবলাকি গ্রামে সম্পত্তি বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) কাছে

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে প্রায় ৪২টি ঘর ও ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

মেঘলা সকালে রাষ্ট্রের হিসাব-নিকাশ

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি সেবায় অবদানের স্বীকৃতি পেল টার্গেট আইটি

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক, ব্যাহত যান চলাচল

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা