ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

সুনামগঞ্জে শীতের তীব্রতায় বিপাকে নিম্ন আয়ের মানুষ

আমার বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬, ১২:৫৬

গত এক সপ্তাহ ধরে শীতের প্রকোপ বেড়েছে সুনামগঞ্জে। এতে ভোগান্তিতে পড়েছেন হাওরাঞ্চলের বাসিন্দারা। বিশেষ করে এই শীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বীজতলা। পাশাপাশি নিম্ন আয়ের মানুষরাও পড়েছেন চরম বিপাকে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৩ থেকে ৪ দিন ধরে অন্যান্য সময় থেকে সুনামগঞ্জে সকাল থেকে কুয়াশায় চারদিকে ডেকে আছে। সেই সঙ্গে সূর্যের দেখা মিলছে না। এতে বেড়েছে শীত। ফলে শ্রমজীবী, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের পড়েছেন বিপাকে। এমনকি এই শীতে সবচেয়ে বেশি কঠিন সময় পার করছেন ফুটপাতে থাকা মানুষ ও পথ শিশুরা।

রিকশাচালক সমির মিয়া জাগো নিউজকে বলেন, গত কয়েকদিন ধরে শীত পড়েছে। এতে ঘর থেকে মানুষ বের হচ্ছে না। আমরা সংসার চলানোর জন্য বাসা থেকে বের হচ্ছি কিন্তু রাস্তায় মানুষ তেমন না থাকায় একটা টাকা ইনকাম করতে পারছি না।

ফুটপাতে থাকা ৫৫ বছরের বৃদ্ধ জাকির মিয়া বলেন, অনেক কষ্ট করে দিন-রাত পার করছি। দিনে হয়তো কোনোও রকম কাটানো যায় কিন্তু রাতে কুয়াশার পাশাপাশি হিমেল বাতাস শীতের তীব্রতা বেড়ে যায়। এতে করে ফুটপাতে থাকা অসম্ভব হয়ে পড়ে।

দিনমজুর রাসেদ মিয়া বলেন, কাজের জন্য সকালে কুয়াশা ও শীতের মাঝে শহরের কালীবাড়ি পয়েন্টে আমিসহ প্রায় অর্ধশতাধিক শ্রমিক এসে বসে আছি কিন্তু কাজ পাচ্ছি না। শীতটা আমাদের নিম্ন আয়ের মানুষ ও দিনমজুরদের জন্য দুর্ভোগের পাশাপাশি বাড়তি কষ্ট নিয়ে এসেছে।

কৃষক কালা মিয়া বলেন, শীতের কারণে ঠিক সময়ে হাওরে বোরো ধানের বীজতলা করতে পারছি না। যারা এই শীতে হাওরে কাজ করছে তারাই অসুস্থ হয়ে পড়ছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিধ শাহ্ মো. সজীব হোসেন বলেন, সিলেটে বুধবার এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক পাঁচ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আগামী পাঁচদিন এই বিভাগে আবহাওয়া একই রকম থাকতে পারে। তবে এই পূর্বাভাস পরিবর্তনীয়।

আমার বার্তা/জেএইচ

পদ্মার পাড়ে হাজারো মানুষ পানিবন্দি

পদ্মা যখন ভয়ঙ্কর  হয় তখন মানুষের বিপদের শেষ থাকে না। আবারও গর্জন করে উঠেছে পদ্মার

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

এখনও জীবন নিয়ে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম বেঁচে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর গুজব ছড়িয়ে

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (১০

ফেনীতে মাসুম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৭৮ আসামিকে হাজিরের নির্দেশ, গ্রেপ্তারে অভিযান

ফেনীতে গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় আত্মগোপনে থাকা ১৭৮ আসামিকে আদালতে হাজির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

পে-স্কেলের গেজেট প্রকাশের সিদ্ধান্ত কঠিন হওয়ার কারণ জানা গেল 

ভারতের কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপ শেষ 

 রিবাকিনা-সাবালেঙ্কা ইউএস ওপেনের ফাইনালে 

বাবেল-মানদেব প্রণালি হুথিদের নিয়ন্ত্রণে

বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম

বিদ্রোহী-নিয়ন্ত্রিত কঙ্গো স্কুলে আগুন : নিহত ২৯ শিশু

মিয়ানমারে ড্রোন হামলায় বন্ধ বিমানবন্দর

চলে গেলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম 

বিতর্কিত হেবা আইন বাতিলের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

পদ্মার পাড়ে হাজারো মানুষ পানিবন্দি

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম