ই-পেপার বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ ডুবে গেল নৌকা

আমার বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬, ১৫:০২

ভোলার মেঘনা নদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণবোঝাই এমভি দিলোয়ারা-৩ নামের একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে বোটের মাঝি ও শ্রমিকরা জানান, ওই দিন রাতে মাঝ মেঘনায় ঘন কুয়াশার কারণে এ নৌরুটে চলাচলকারী অন্যান্য কার্গো জাহাজের সঙ্গে তাদের লবণবোঝাই নৌকাটিও নদীতে নোঙর করে রাখা হয়েছিল। এ সময় অজ্ঞাত একটি কার্গো জাহাজ নৌকাটির পাশে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তারা লক্ষ্য করেন, নৌকায় পানি ঢুকছে এবং নৌকাটির প্রায় ৯৫ ভাগ ডুবে যায়। এরপর নৌকায় থাকা মাঝিসহ অন্যান্য শ্রমিকরা অন্য নৌকায় উঠে তীরে আসেন।

নৌকার মাঝি মো. বিল্লাহ হোসাইন ঢাকা পোস্টকে বলেন, গতকাল সকালে কুতুবদিয়া থেকে নৌকায় ৩০০ মণ লবণ বোঝাই করে চট্টগ্রাম চ্যানেল দিয়ে যাত্রা শুরু করি। ভোলার মেঘনা নদী হয়ে খুলনার দিকে যাওয়ার পথে আমাদের নৌকাটিকে অচেনা একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়। ধাক্কায় নৌকার একপাশ ফেটে যায় এবং পরবর্তীতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় কোনো হতাহত না হলেও আমাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ভোলা সদর ইলিশা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

আমার বার্তা/জেএইচ

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

ময়মনসিংহের আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে।

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন।  বুধবার

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

রাজশাহীর মোহনপুরে যাত্রীবাহী মাহিন্দ্রা ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-পাথরঘাটা সড়ক যোগাযোগ বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর পাশের বেইলি ব্রিজ ধসে পড়ায় ঢাকা-পাথরঘাটা মহাসড়কে সব ধরনের যান চলাচল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যু-আহত হলে ১০ লাখ পর্যন্ত অনুদান দেবে ইসি

৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

১১৯ সেকেন্ড : মেসি নামলেন, গোল করলেন; রেকর্ড গড়লেন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা অনুদান

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-পাথরঘাটা সড়ক যোগাযোগ বন্ধ

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

আফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের হামলা, শিশুসহ নিহত ১৩

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী

ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

কক্সবাজারে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু