ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের উদ্যোগে আইফা মেধাবৃত্তি ও 'শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা

আমার বার্তা অনলাইন:
০৩ জানুয়ারি ২০২৬, ১৭:০৪

আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 'আইফা মেধাবৃত্তি ২০২৫' ও 'শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে ফরিদগঞ্জ উপজেলা আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি,দৈনিক কালের কন্ঠের সম্পাদক, বাংলা সাহিত্যের অন্যতম কবি হাসান হাফিজ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ বলেন, শিক্ষা কোনো অনুগ্রহ নয়, এটি একটি জাতির অস্তিত্ব রক্ষার প্রধান হাতিয়ার। যে জাতি শিক্ষাকে গুরুত্ব দেয় না, ইতিহাস তাকে ক্ষমা করে না। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সমাজকে নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা বিকাশে বিনিয়োগ মানেই দেশের ভবিষ্যতে বিনিয়োগ।

তিনি বলেন, শিক্ষকদের সম্মান না করলে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব নয়। শিক্ষকরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তারা নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলেন। একজন শিক্ষকের সম্মান নিশ্চিত হলে একটি প্রজন্ম আলোকিত হয়। কিন্তু শিক্ষকের অবমূল্যায়ন হলে সেই জাতি অন্ধকারের দিকে এগিয়ে যায়।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারী (সিআইপি)- এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের প্রোগ্রাম অর্গানাইজার নুরুল ইসলাম ফরহাদ, সমন্বয়কারী মজিবুর রহমান ফরহাদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মফিজুর রহমান খান বাবু, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুম বিল্লাহ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সাবেক সহকারি অধ্যাপক শাহীন আক্তার, ফরিদগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল আহমেদ বিএসসি, ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফতাবুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়ালি উল্লাহ, দৈনিক কথামালা পত্রিকার সম্পাদক ফরিদ আহমেদ রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি নুরুন্নবী নোমান।

এ বছর উপজেলার ১১২টি প্রতিষ্ঠানের ৭ শতাধিক শিক্ষার্থী 'আইফা মেধাবৃত্তি ২০২৫' পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ৮১টি এবং মাধ্যমিক বিদ্যালয় ৩১টি।

আমার বার্তা/এমই

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল টু রাজাপুর সড়কের পাশ থেকে আবেদ আলী (১৭) নামে এক যুবকের

হারানো ২৫ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দিল পুলিশ

পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে

ধৈর্য ধরুন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এর জন্য অপেক্ষা ও ধৈর্য ধরতে উত্তরবঙ্গের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন

চট্টগ্রামে গ্রাফিতি আঁকতে আসা এনসিপিকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন এনসিপির নেতাকর্মীরা। এ সময়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিড-ডে মিলে অনিয়ম: মায়েদের নিয়ে গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ

বাকৃবিতে উৎসবমুখর ফাইনালে ক্র্যাক প্লাটুনের শিরোপা জয়

ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রীর

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন

এসওএস চিলড্রেন্স ভিলেজ পরিদর্শন করে জাইমার আবেগঘন অনুভূতি

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

‘বার্সায় যাওয়া ভুল ছিল’, ক্ষমা চেয়ে আতলেতিকোকে গ্রিজমানের বিদায়

জ্বালানি খাতে সহায়তায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

হারানো ২৫ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দিল পুলিশ

বড় বোনের হয়ে কারাগারে গিয়ে ধরা, আদালতে ফাঁস ‘আয়নাবাজি’ কাণ্ড

কোনো জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা

পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে: স্থানীয় সরকার মন্ত্রী

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে