ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

জোনায়েদ সাকির মনোনয়ন বৈধ, স্ত্রীর আয় ও সম্পদ তিনগুণ

আমার বার্তা অনলাইন:
০৩ জানুয়ারি ২০২৬, ১৭:৩৭

আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আব্দুর রহিম সাকির মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন কমিশন।

শনিবার (৩ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান হলফনামা ও অন্যান্য কাগজপত্র পর্যালোচনা শেষে জোনায়েদ সাকির মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।

জোনায়েদ সাকি বলেন, আগামী সংসদ হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদ। সেজন্যই এ সংসদ কিন্তু সংবিধান সংস্কার পরিষদেরও নির্বাচন। এটি একইসঙ্গে যেমন জাতীয় সংসদ নির্বাচন, তেমনি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন।

তিনি বলেন, যে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে তার ভিত্তিতে আগামী সংসদে আমাদের সংবিধান সংস্কার হবে। তার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। সেই গুরুত্বপূর্ণ একটি সংসদে সবাই যেন ভোট দিতে পারে সেই পরিবেশ রক্ষা করা, আমরা যেন একটা সুস্থ ও শান্তিপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে জনগণের ভোটে যারাই নির্বাচিত হোক, তারা সংসদে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, তাদের জন্য কাজ করতে পারে—সেই বাস্তবতা তৈরি করা আমাদের মূল লক্ষ্য।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ সাকির নির্বাচনী হলফনামা পর্যালোচনায় দেখা গেছে, তার স্ত্রীর বার্ষিক আয় ও মোট সম্পদ তার নিজের চেয়ে তিন গুণেরও বেশি।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, জোনায়েদ সাকির বার্ষিক আয় ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা, অন্যদিকে তার স্ত্রী তাসলিমা আকতারের বার্ষিক আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা। সম্পদের ক্ষেত্রেও একই চিত্র। সাকির মোট সম্পদ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা, তার স্ত্রীর সম্পদ ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা।

জোনায়েদ সাকির আয়ের প্রধান উৎস তার পেশাগত আয় (৬ লাখ ৫০ হাজার টাকা), যেখানে তিনি নিজেকে ‘প্রকাশক’ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে তার স্ত্রী তাসলিমা আকতার ‘শিক্ষক ও আলোকচিত্রী’ পেশার পাশাপাশি বাড়ি-দোকানের ভাড়া, সঞ্চয়পত্র ও স্থাবর সম্পদের ভাড়া থেকে উল্লেখযোগ্য আয় করেন।

সাকির নামে রয়েছে ১১ একর অকৃষি জমি এবং একটি ফ্ল্যাট কেনার জন্য অগ্রিম দেওয়া ৩ লাখ ২০ হাজার টাকা। অন্যদিকে তার স্ত্রীর নামে রয়েছে ১৮ দশমিক ১৮ শতাংশ কৃষিজমি, একটি ফ্ল্যাট এবং একটি দোকান।

জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

আমার বার্তা/এমই

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি