ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

আমার বার্তা অনলাইন:
০৯ জানুয়ারি ২০২৬, ১৭:০৮

হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে হিরাজ মিয়া (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

নিহত হিরাজ মিয়া উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা ইরাজ মিয়া। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- আরিফ ও হাবিবুর রহমান।

স্থানীয়রা জানায়, ওই উপজেলার বালিগাঁও গ্রামের ইউপি সদস্য আলাল মিয়া ও তার ফুফাতো ভাই তরিকুলের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এদিকে তরিকুলের পক্ষ নেয় ফরিদপুর গ্রামের ইউপি মেম্বার সাহাব উদ্দিন। তাদের বিরোধের জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। তাদের গুরুতর আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে ইরাজ মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের স্থলটি হাওর বেষ্টিত দুর্গম এলাকা। খবর পেয়েই আমিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি। অভিযান চালিয়ে ইতোমধ্যে সংঘর্ষে জড়িত দুজনকে আটক করা হয়েছে। পরিস্থিতিও শান্ত আছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

পদ্মার পাড়ে হাজারো মানুষ পানিবন্দি

পদ্মা যখন ভয়ঙ্কর  হয় তখন মানুষের বিপদের শেষ থাকে না। আবারও গর্জন করে উঠেছে পদ্মার

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

এখনও জীবন নিয়ে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম বেঁচে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর গুজব ছড়িয়ে

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (১০

ফেনীতে মাসুম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৭৮ আসামিকে হাজিরের নির্দেশ, গ্রেপ্তারে অভিযান

ফেনীতে গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় আত্মগোপনে থাকা ১৭৮ আসামিকে আদালতে হাজির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

পে-স্কেলের গেজেট প্রকাশের সিদ্ধান্ত কঠিন হওয়ার কারণ জানা গেল 

ভারতের কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপ শেষ 

 রিবাকিনা-সাবালেঙ্কা ইউএস ওপেনের ফাইনালে 

বাবেল-মানদেব প্রণালি হুথিদের নিয়ন্ত্রণে

বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম

বিদ্রোহী-নিয়ন্ত্রিত কঙ্গো স্কুলে আগুন : নিহত ২৯ শিশু

মিয়ানমারে ড্রোন হামলায় বন্ধ বিমানবন্দর

চলে গেলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম 

বিতর্কিত হেবা আইন বাতিলের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

পদ্মার পাড়ে হাজারো মানুষ পানিবন্দি

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম