ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

উত্তরপত্র দেখে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ, গ্রেপ্তার ২

আমার বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬, ১১:৩৪

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসকারী চক্রের সরবরাহ করা উত্তরপত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন আনসার সদস্য হিসেবে কর্মরত এবং অপরজন একজন গৃহিণী। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও চরমুগরীয়া মহাবিদ্যালয়-এই দুইটি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ (শনিবার) সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের ওসি আবুল কালাম আজাদ।

আটকরা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার জুরগাঁও গ্রামের অবিনাশ মণ্ডলের ছেলে অমৃত মণ্ডল এবং সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না এলাকার আরিফুল ইসলামের স্ত্রী লাভলী বেগম। অমৃত মণ্ডল বর্তমানে আনসার সদস্য হিসেবে মতিঝিল থানায় কর্মরত রয়েছেন।

পুলিশ ও একাধিক সূত্রে জানা যায়, সারাদেশে শুক্রবার বিকেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন জেলা শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অমৃত মণ্ডল পরীক্ষা দিতে আসেন। পরে পরীক্ষা চলাকালে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং ফোনটিতে পরীক্ষার উত্তরপত্র পাওয়া যায়। এ সময় তাকে আটক করে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। তার কাছে এ উত্তরপত্র বিক্রি করেছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের প্রধান রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি এলাকার অসিম গাইন। তার কাছ থেকে প্রাথমিকভাবে এ তথ্য জানা যায়।

অপরদিকে, একই দিনে সদর উপজেলার চরমুগরীয়া মহাবিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে লাভলী আক্তার নামে আরেকজনকে আটক করেন শিবচর সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম। জানা যায়, চরমুগরীয়া মহাবিদ্যালয় কেন্দ্রের সামনে বসে উত্তরপত্র হাতে লেখা একটি শিট পড়ছিলেন লাভলী। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নজরে পড়ে। এ সময় তাকে সন্দেহজনকভাবে ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়। উত্তরপত্রের শিটের সঙ্গে নিয়োগ পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া যায়। পরে তাকে মাদারীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, উত্তরপত্র দেখে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দেওয়ার অপরাধে দুইজনকে আটক করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

আমার বার্তা/জেএইচ

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি