ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

নানা রকম পরিবর্তনের প্রত্যয়ে নবগঠিত কমিটি

গাজরিয়া সচেতন সমাজের আত্মপ্রকাশ
মুকবুল হোসেন:
১০ জানুয়ারি ২০২৬, ১৬:০৫

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মানবিকতা, সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার প্রত্যয়ে গজারিয়া সচেতন সমাজের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি রেস্টুরেন্টের তৃতীয় তলায় অনুষ্ঠানটি সম্পুর্ন হয়।

গজারিয়া উপজেলার সামাজিক উন্নয়ন, মানবাধিকার ও নাগরিক সচেতনতা জোরদার করার লক্ষ্যে একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন হিসেবে, স্বেচ্ছাসেবী উদ্যোগ, নাগরিক সংগঠন ও সচেতন ব্যক্তিদের একত্রিত করে একটি যৌথ ও সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে সংগঠনটি। জনস্বার্থ সামাজিক ন্যায় ও টেকসই উন্নয়নের প্রশ্নে সংগঠনটি একটি ঘটনামূলক প্রেশার গ্রুপ হিসাবে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অংশী জনের উপর শান্তিপূর্ণ গণচাপ সৃষ্টিতে ভূমিকা রাখবে। গজারিয়া সচেতন সমাজের মূল নীতি হিসেবে মানবাধিকার ,সামাজিক ন্যায় বিচার, স্বচ্ছতা ,জবাবদিহিতা, নৈতিকতা ,গণতান্ত্রিক অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করার বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে। সংগঠনটি বিশ্বাস করে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি সুস্থ সচেতন ও উন্নত সমাজ গরে তোলা সম্ভব। সকল শ্রেণী পেশার মানুষদের সমন্বিত করে ন্যায় ভিত্তিক মানবিক উন্নত গজারিয়া গড়ে তোলার আহবান জানানো হচ্ছে, মর্মে আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়ে গণমাধ্যমে জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক কমিটির সভাপতি, মো. হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেনেসাঁ ফাউন্ডেশন চেয়ারম্যান, ও সচেতন সমাজের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, আতাউর রহমান, নবগঠিত কমিটির,সভাপতি মো. রুহুল আমিন খান, সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার,দিদার আলম। আরও বক্তব্য রাখেন ৭১ টিভি চ্যানেল এর সাংবাদিক মো. মাসুদ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি কৃষক দল আহবায়ক, সিরাজুল ইসলাম পিন্টু, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান,এবাদুল হক,ইমরোজ্জোহা চৌধুরী ছোটন, সংগঠনের সদস্য, সাংবাদিক শেখ নজরুলসহ গণ্যমান্য অনেকেই।

আমার বার্তা/এমই

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়লো ৪ হাজার ৩৭৪ টাকা

সপ্তাহের ব্যবধানে কেজিতে ব্রয়লারের দাম বাড়ল ৩০ টাকা

স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা

ব্রহ্মপুত্র-মেঘনায় পানির উচ্চপ্রবাহ, জুলাই-আগস্টে বন্যার আশঙ্কা

হৃদয়বিদারক হারে বিশ্বকাপ থেকে এক কিংবদন্তির বিদায়

৩ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি