ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসার সামনে ককটেল হামলা

আমার বার্তা অনলাইন:
১৪ জানুয়ারি ২০২৬, ১২:১০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে ককটেল হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে খাগড়াছড়ি শহরের শালবাগান এলাকায় (উন্নয়ন বোর্ড রেস্ট হাউজ সংলগ্ন) এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার উদ্দেশ্যে জামায়াতের প্রার্থীর বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। অনতিবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, অভিযোগ পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, বাড়ির মালিক ও আশপাশের লোকজন একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে ঘটনাস্থলে তেমন কোনো দৃশ্যমান আলামত পাওয়া যায়নি। একটি প্লাস্টিকের টুকরো আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, এটি কোনো পটকা বা বাজির শব্দও হতে পারে। তবে যেহেতু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, সংশ্লিষ্ট বাসায় জামায়াতের প্রার্থী মাঝে মাঝে অবস্থান করেন।

আমার বার্তা/এল/এমই

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি