ই-পেপার বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

পটুয়াখালী-৩: হাসান মামুন ঘিরে ভোটার ও নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য

আমার বার্তা অনলাইন
১৪ জানুয়ারি ২০২৬, ১৩:০০

সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সদ্য সাবেক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাসান মামুন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ ৩৪ বছরের রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম ও আত্মনিবেদনকে ভিত্তি করে তিনি এবার সরাসরি জনগণের রায়ে নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন হাসান মামুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে ছাত্রদলের নেতৃত্বে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তী সময়ে কেন্দ্রীয় রাজনীতিতেও তার অবস্থান দৃঢ় হয়েছে। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা, মামলা-হামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও আপসহীন থাকার কারণে তিনি তৃণমূল পর্যায়ে পরিচিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিগণিত হয়েছেন।

পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার ঘোষণার পর থেকেই গলাচিপা ও দশমিনা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক, ব্যক্তিগত সততা এবং রাজনৈতিক অভিজ্ঞতার কারণে হাসান মামুন এই আসনে শক্ত অবস্থানে রয়েছেন।

বিশেষ করে গলাচিপা ও দশমিনা উপজেলার বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রকাশ্যে তার বিজয় কামনা করছেন। তাদের মতে, দলের জন্য আজীবন কাজ করা একজন পরীক্ষিত নেতাকে ভোটের মাধ্যমে সংসদে পাঠানোই হবে তার ত্যাগের যথার্থ স্বীকৃতি।

নেতাকর্মীরা আরও উল্লেখ করেছেন, হাসান মামুন সবসময় উন্নয়ন, কর্মসংস্থান, নদীভাঙন প্রতিরোধ এবং এলাকার অবহেলিত মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। নির্বাচিত হলে তিনি পটুয়াখালী-৩ আসনকে জনবান্ধব ও উন্নয়নমুখী সংসদীয় এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে।

সব মিলিয়ে, দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা ও ত্যাগের ইতিহাসকে সামনে রেখে পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনের স্বতন্ত্র প্রার্থিতা ইতোমধ্যেই ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

ময়মনসিংহের আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে।

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন।  বুধবার

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

রাজশাহীর মোহনপুরে যাত্রীবাহী মাহিন্দ্রা ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-পাথরঘাটা সড়ক যোগাযোগ বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর পাশের বেইলি ব্রিজ ধসে পড়ায় ঢাকা-পাথরঘাটা মহাসড়কে সব ধরনের যান চলাচল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যু-আহত হলে ১০ লাখ পর্যন্ত অনুদান দেবে ইসি

৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

১১৯ সেকেন্ড : মেসি নামলেন, গোল করলেন; রেকর্ড গড়লেন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা অনুদান

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-পাথরঘাটা সড়ক যোগাযোগ বন্ধ

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

আফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের হামলা, শিশুসহ নিহত ১৩

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী

ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

কক্সবাজারে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু