ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

আশুলিয়ায় বিপুল পরিমাণ মালামালসহ ডাকাতি ও প্রমান লোপাটের সরঞ্জাম উদ্ধার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
১৪ জানুয়ারি ২০২৬, ১৭:২৫

সাভারের আশুলিয়ার গকুলনগর এলাকা থেকে বিপুল পরিমাণ ডাকাতির মালামাল সহ ডাকাতি ও প্রমান লোপাটের সরঞ্জাম উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১টায় শিবচর থানার ফোর্স সহ এই অভিযান পরিচালনা করেন শিবচর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাউদ্দিন কাদের। এর আগে ৮ জানুয়ারি রাতে মাদারীপুর জেলার শিবচরের বাচামারা এলাকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সর জমিনে গিয়ে দেখা যায়, আশুলিয়ার গকুলনগর এলাকার বাসিন্দা মো. খলিল এর ছেলে মো. মেহেদী হাসান আতিক (২৭) এর মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সেদিন ডাকাতি করে আনা ৪৬২ টি গ্যাস ভর্তি সিলিন্ডার, দেশী অস্ত্র, ডাকাতি ও প্রমাণ লোপাটের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ সময় প্রতিষ্ঠানের মালিক আতিক কিংবা তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে গ্যাস বের করে সিলিন্ডার কেটে আলাদা করে প্রমাণ লোপাটের চেষ্টার আলামত পাওয়া যায়।

এলাকাবাসী বলেন, এই আতিক গ্যাস সিলিন্ডারের ব্যবসার পাশাপাশি সুদ ও সমবায় সমিতির ব্যবসা করতেন। এছাড়া পতিত ফ্যাসিস্ট সরকারের দলের সাথে সরাসরি যুক্ত থাকার কথাও জানান তারা।

শিবচর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ সালাউদ্দিন কাদের বলেন, ৮ জানুয়ারি রাতে মাদারীপুর জেলার শিবচরের বাচামারা এলাকায় এক্সপ্রেসওয়েতে অন্য একটি ট্রাক দিয়ে গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাকটির গতিরোধ করে ড্রাইভারকে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে গ্যাস বুঝাই ট্রাক নিয়ে ডাকাত দল পালিয়ে আসে। পরে সাভারের আশুলিয়া থানার গকুলনগর এলাকার আতিক ট্রেডার্স এন্ড ক্রোকারীজ নামের এই ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে এসে ট্রাক থেকে সিলিন্ডার আনলোড করে ট্রাকটি আবার চলে যায়। তারই প্রেক্ষিতে ট্রাকটি উদ্ধারের পর এখানে অভিযান চালানো হয়।

শিবচর থানার উপ-পরিদর্শক (এস আই) ও এই মামলার তদন্ত কর্মকর্তা (আই ও) ইমরান শেখ জানান, তথ্যের সত্যতা যাচাইয়ে আমরা তিন দিন রেকি করার উদ্দেশ্যে সাদা পোশাকে ঘুরে দেখি। নিশ্চিত হওয়ার পর আশুলিয়া থানা থেকে রিকুইজিশন নিয়ে এখানে অভিযান চালাই। এ সময় ডাকাতির ঘটনার সাথে আতিকের সরাসরি যুক্ত থাকার কথাও জানান এই কর্মকর্তা।

এদিকে আহত ট্রাক ড্রাইভার এর কথা জানতে চাইলে পুলিশ জানায়, ট্রাকের গতিরোধ করার পর ড্রাইভারকে চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মুমূর্ষ অবস্থায় রাস্তার পাশে ফেলে যায় ডাকাতরা। পরে তাকে হাসপাতালে নিলে তার শরীরে প্রায় ১৫ টি আঘাতের তথ্য নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্মকর্তা।

আমার বার্তা/মো. মাসুম কবির/এমই

ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও  দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

বড় ব্যবধানে হেরে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন একই আসনের জামায়াতে ইসলামীর

সাতক্ষীরার চার আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৭৩ শতাংশ, চলছে গণনা

কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ১২৬ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

টাঙ্গাইলের মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৭ আসনের ১২৬টি ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মতো সুষ্ঠুভাবে গণনা হলে ফলাফল যাই হোক মেনে নেবে জামায়াত

ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফখরুল

ফলাফলে কোনো কারচুপি বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

বড় ব্যবধানে হেরে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের

কুমিল্লা-৪ আসনে বেসরকারি ফলে বিজয়ী এনসিপির হাসনাত আবদুল্লাহর

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামানের জয়

সুষ্ঠু ভোটে ইসির কৃতজ্ঞতা, সারাদেশে দোয়া-প্রার্থনার অনুরোধ

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: সংবাদ সম্মেলনে মাহদী আমিন

৮৫ শতাংশ দৃষ্টিভঙ্গী হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান

আমি যে সাহস দেখিয়েছি এটিই আমার বিজয়: মেঘনা আলম

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছে ভারত

সাতক্ষীরার চার আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৭৩ শতাংশ, চলছে গণনা

ভোট সুষ্ঠু হয়েছে, সর্বোচ্চ আসনে জোটের প্রার্থীদের জয়ের আশা ১১ দলের

চূড়ান্ত ফল ঘোষণার পরও শ্রদ্ধাবোধ অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ১২৬ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব: জামায়াত আমির

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান

হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া জসিমের ভোট বর্জন

ভোট সুষ্ঠু হলে ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো: নুরুল হক নুর