ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

ফরিদগঞ্জের সাহাপুরে দৃষ্টিনন্দন মসজিদের উদ্বোধন করলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম

চাঁদপুর প্রতিনিধি:
১৭ জানুয়ারি ২০২৬, ১১:৪২

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামে নবনির্মিত একটি দৃষ্টিনন্দন মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন কাসেম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মসজিদের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, “মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি মুসলিম সমাজের নৈতিকতা, ঐক্য এবং মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম কেন্দ্র।” তিনি এলাকাবাসীকে নিয়মিত মসজিদমুখী হওয়া এবং ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, গুলশান সেন্ট্রাল (আজাদ) মসজিদের পেশ ইমাম মাওলানা কারী হাবিবুর রহমান মেশকাত, মসজিদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মফিজুর রহমান খান বাবু, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এবং দৈনিক একুশে সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেদায়েত উল্লাহ মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আধুনিক নকশা ও নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদটি সাহাপুর গ্রামসহ আশপাশের এলাকার মুসল্লিদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। মসজিদ নির্মাণে অর্থায়ন করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোতাহার হোসেন পাটোয়ারি।

উদ্বোধন উপলক্ষে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মসজিদ নির্মাণে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মসজিদকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি