ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও চিঠি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
১৯ জানুয়ারি ২০২৬, ১৪:৪১
আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৬, ১৪:৪৪

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের পাশাপাশি ‘মব’ সৃষ্টির অভিযোগ করা হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এই অভিযোগ আনা হয়।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে গত শনিবার এই চিঠি পাঠিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে ইউএনও উল্লেখ করেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা আক্রমণাত্মক আচরণ করেন। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের দিকে বারবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, আঙুল উঁচিয়ে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেন এবং বিচারিক কাজে বাধা সৃষ্টি করেন। ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্ন ইউ। আই উইল নট লিসেন টু দ্যাট।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অবহিত করলে তিনি বলেন, সব জায়গায় হচ্ছে। পাশ থেকে এক ব্যক্তি মন্তব্য করেন, আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তখন কিছু বলেন না। এরপর রুমিন ফারহানা আঙুল উঁচিয়ে বলেন, এইরকম দেখায় আপনাদেরকে। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন।

তিনি উপস্থিত লোকজনকে চুপ থাকতে বলে আরও বলেন, আজকে শুনছি। আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে আর শুনব না। আমি যদি না বলি, এখান থেকে বের হতে পারবেন না। মাথায় রাখবেন। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না।

এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার এক সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

আমার বার্তা/মো. রিমন খান/এমই

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

পাবনার ঈশ্বরদী থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজসহ তিন পেশাদার অপরাধীকে আটক করেছে পুলিশ।  বুধবার

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোট কেন্দ্রের সামনে ক্ষেত থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

আটক জামায়াত নেতার কাছে মিলেছে ৭৪ লাখ টাকা

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‍্যাব ডিজি

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

নির্বাচন পর্যবেক্ষণে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক