ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

আমার বার্তা অনলাইন
০৬ মার্চ ২০২৬, ১৫:০৯

দেশে না থাকলেও দেশের ক্রিকেটে বরাবরই আলোচনায় সাকিব আল হাসান। দেশের জার্সিতে তার খেলা নিয়ে নতুন করে গুঞ্জন চলছে বেশ জোরেশোরেই। খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে বিসিবির উর্ধ্বতন কর্তৃপক্ষ এমনকী ক্রিকেটাররাও সাকিবকে ফেরানোর বিষয়ে কথা বলছেন। দিন দুয়েক আগে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যেমনটা বলছিলেন, সাকিবের মতো ক্রিকেটার দলে থাকলে অধিনায়কের কাজটা সহজ হয়ে যায়।

গুঞ্জন ছিল আসন্ন ঘরের মাঠে পাকিস্তান সিরিজেই সাকিবকে ফেরানো হয় কি না। যদিও আপাতত সে সম্ভাবনা নেই। এরই মধ্যে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে বিসিবি। সেখানে রাখা হয়নি সাকিবকে। মূলত তার মামলার ব্যাপারে কোনো অগ্রগতি না থাকায় দেশে ফেরেননি সাকিব। ফলে খেলা হচ্ছে না এই সিরিজ, অপেক্ষা আরও বাড়ছে।

পাকিস্তান সিরিজে না খেললেও আগামী মাসে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফেরার আশা করছেন সাকিব। ঢাকা পোস্টকে এক খুদে বার্তায় এমনটি জানিয়েছেন সাকিব নিজেই। নিজের ফিটনেস ঠিক রাখতে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

এর আগে গত ৪ মার্চ কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাকিবকে নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দিয়েছিলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি বলছিলেন, 'সাকিবের কাজ চলছে। বিসিবির তরফ থেকে জিনিসটা চলে গেছে মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় কাজ করছে সাথে আমাদের লিগ্যাল টিমও কাজ করছে।'

আসিফ আরও বলছিলেন, 'সাকিবের যে আইনগত বিষয়গুলো নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল, সেগুলোর জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসাথে কাজ করছে। আমরা খুব আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে সাকিবকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পারব। আপনার মতো, সাকিবিয়ানদের মতো, সারা বাংলাদেশের মতো আমরাও অপেক্ষা করছি।'

প্রসঙ্গত, ২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় তোপের মুখে পড়তে হয়। একাধিক মামলা থাকায় দেশেও ফিরতে পারেননি। যদিও একবার দেশে ফেরার চেষ্টায় দুবাই পর্যন্ত এসে আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে তাকে।

আমার বার্তা/জেএইচ

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

২০২৫ সালের সেপ্টেম্বরে বিসিবির অধীনে অনুষ্ঠিত হয়েছিল লেভেল-থ্রি কোচিং কোর্স। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন

উসাইন বোল্টের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন গাউট

সিডনির শীতলস্নিগ্ধ বাতাস চিড়ে ১৮ বছর বয়সী এক ছেলে ২০০ মিটার দৌড় শেষ করলেন ১৯.৬৭

বাংলাদেশ সফরে তারকাদের অভাবকে ‘সুযোগ’ হিসেবে দেখছেন ল্যাথাম

অন্তত দশজন নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই সিরিজ খেলতে আজ ঢাকায় পা রাখছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আইপিএল

পিএসএলে রানা-শরিফুলের এনওসির মেয়াদ বাড়াল বিসিবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার জন্য দেওয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান্ডে

ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

একদিনে হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে পদচ্যুত করুন: সাবেক সিআইএপ্রধান

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: তার্কিস পররাষ্ট্রমন্ত্রী

‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ ও ইরানে হামলা হলে যুদ্ধে জড়াবে ইয়েমেন

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হচ্ছে: প্রণয় ভার্মা

বাংলাদেশ-ভারত শক্তিশালী সম্পর্কের ভিত্তি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ: স্পিকার

অবসরপ্রাপ্ত বিচারপতিদের লোভনীয় পদে নিয়োগে সুপ্রিম কোর্টে ধাক্কা লাগবে