ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
৩০ এপ্রিল ২০২৬, ১৮:২২

ইউরোপে অনিয়মিত অভিবাসনে কার্যকর প্রতিবন্ধকতা রোধে ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণসহ অভিবাসনের জন্য আরও আইনি পথ খোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ম্যানেজিং ডিরেক্টর এরিক কুর্জওয়েল প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তি‌নি অনিয়মিত অভিবাসন রো‌ধে এ পরামর্শ দেন।

বৃহস্প‌তিবার (৩০ এ‌প্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিমন্ত্রী ইইউর সঙ্গে বহুমুখী ও দূরদর্শী অংশীদারিত্বকে এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন।

উভয় পক্ষই স্বীকার করেন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) অনেক অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে বর্ধিত সহযোগিতার জন্য একটি কাঠামো দেবে।

উভয় পক্ষ সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ, ব্যবসায়িক সফর সহজতরকরণ, এলডিসি স্নাতক, অভিবাসন সহযোগিতা, গণতন্ত্র ও মানবাধিকার, নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা, সাংস্কৃতিক সহযোগিতা, জলবায়ু ও নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতা, রোহিঙ্গা ইস্যুসহ আঞ্চলিক ও বহুপাক্ষিক সমস্যা নিয়ে আলোচনা করেছে।

প্রতিমন্ত্রী বাণিজ্য সম্পর্কের জন্য ইইউর সঙ্গে বাংলা‌দে‌শের মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) গুরুত্বের ওপর জোর দেন।

আমার বার্তা/এমই

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ করেছে

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের স্বরূপ নিয়ে কড়া মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বন্দি হওয়ার আগে শেখ মুজিবুর রহমান তার অনুসারীদের ‘সাবধানে থাকার’

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি কঠিন সময় পার করছে এবং এ অবস্থা থেকে বেরিয়ে আসতে অনেক কঠিন সিদ্ধান্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান

শরিয়াহ আইন নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করার আহ্বান

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ ইসলাম