ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

কুমিল্লায় বিএনপি ও জামায়াত সংঘর্ষ

আমার বার্তা অনলাইন:
২০ জানুয়ারি ২০২৬, ১৫:১৪

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের তিনটি নির্বাচনি অফিস, বিএনপির একটি অফিস ও একটি মাদরাসার বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বিএনপির দুই কর্মীর বাড়ি।

এসব ঘটনা নিয়ে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়।

এর আগে রোববার রাতে উপজেলার বেশ কয়েকটি স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় জামায়াত নেতাদের দাবি, তাদের নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের তিনটি নির্বাচনি কার্যালয়ে বিএনপির কর্মীরা আগুন দিয়েছে। তবে বিএনপি নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা গ্রামে বিএনপি সমর্থিত বাচ্চু মিয়ার বাড়িতে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। এর কিছুক্ষণ পর ধনিজকরা বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে একদল দুর্বৃত্ত ভাঙচুর করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় জামায়াত নেতা মজিবুর রহমান ভূঁইয়ার প্রতিষ্ঠিত আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদরাসার একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।

ওই রাতেই শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া তেলিপুকুর পাড়ে জামায়াত সমর্থক নাছির উদ্দিনের মুদিদোকান, পাশের জামায়াত কার্যালয়, ধনিজকরায় জামায়াত কার্যালয়সহ কয়েকটি দোকান ও কালিকাপুর ইউনিয়নের সমেশপুরেও জামায়াতের নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রাতভর এসব ঘটনার জেরে সোমবার দুপুরে ধনিজকরায় জামায়াত ও বিএনপির সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ইসমাইল গাজী, শুভপুর ইউনিয়ন ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, জামায়াতের সমর্থক তাসকিনসহ অন্তত ৮ নেতাকর্মী আহত হন। পরে উপজেলার মুন্সীরহাটেও দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে একাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে মাদরাসার পরিবহনে আগুন দেওয়ার প্রতিবাদে ও দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে নানকরা এলাকায় মানববন্ধন করেছেন আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদরাসা পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে শান্ত চৌদ্দগ্রামকে অশান্ত করার পাঁয়তারা করছে বিএনপি। এজন্য রাতের আঁধারে পরিকল্পিতভাবে আমাদের তিনটি নির্বাচনি অফিস আগুনে জ্বালিয়ে দিয়েছে তারা। শুধু আমাদের দলীয় কার্যালয়ই নয়, শিক্ষাপ্রতিষ্ঠানের বাস ও জামায়াত অফিসের পাশে মুদিদোকানেও আগুন দিয়েছে। এই ঘটনায় আমাদের অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ধনিজকরায় বিএনপি সমর্থক বাচ্চু মিয়ার তার প্রতিবেশির অর্থনৈতিক লেনদেন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াতের কেউ জড়িত নয়। এটা তাদের পারিবারিক ঘটনা। বিএনপি অফিস ভাঙচুরের সঙ্গে আমাদের কোনো নেতাকর্মী জড়িত নন।

তবে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম রাজু বলেন, রোববার রাতে জামায়াত নেতাকর্মীরা ধনিজকরা গ্রামে বিএনপির সমর্থক বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। একই সঙ্গে স্থানীয় বাজারে আমাদের দলের অফিসও ভাঙচুর করেন এবং বিএনপিকে ফাঁসানোর তার তাদের নির্বাচনি কার্যালয়ে আগুন দিয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, দুই দলের মধ্যে ছোটখাটো কিছু ঝামেলা হয়েছে, তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সরব রয়েছেন। এসব ঘটনায় জামায়াত-বিএনপি কোনো পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন