ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহ-৪: রাশেদ খানের মন্তব্য, সাংবাদিকদের সতর্কতার আহ্বান

আমার বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৬, ১২:২৩

ঝিনাইদহের কালীগঞ্জে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান সাংবাদিকদের উদ্দেশ্যে নিজের বক্তব্য তুলে ধরেন।

রাশেদ খান বলেন, তিনি কোনো সাংবাদিককে হুমকি দিতে চান না। তবে সংবাদ প্রকাশের সময় তার মন্তব্য নেওয়া অপরিহার্য। তিনি অভিযোগ করেন যে, সম্প্রতি দুটি জাতীয় পত্রিকায় একটি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তৃণমূল বিএনপির অবস্থানকে কেন্দ্র করে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি অনুসন্ধান করতে তিনি সংশ্লিষ্ট পত্রিকার জেলা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন। সেখানে জানানো হয়, সংবাদটি অনলাইনের একজন প্রতিবেদকের মাধ্যমে পাঠানো হয়েছে। রাশেদ বলেন, “যে নিউজটি প্রকাশ হয়েছে, তার কোনো প্রেরক বা নাম নেই, তবু তা নিউজ হিসেবে প্রকাশিত হয়েছে।”

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা আমাকে নিয়ে সংবাদ প্রকাশ করতে পারেন, এতে আমার আপত্তি নেই। তবে মন্তব্য নেওয়া আবশ্যক। এটিই সঠিক সাংবাদিকতা।” তিনি কালীগঞ্জে বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্বের উপর জোর দেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ইসরাইল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন প্রমুখ।

রাশেদ খান তার বক্তব্যের শেষাংশে পুনরায় স্পষ্ট করে বলেন, “আমি কোনো সাংবাদিককে হুমকি দিচ্ছি না, না দিতে চাই। তবে আমাকে নিয়ে নিউজ করতে চাইলে অবশ্যই আমার মন্তব্য নেওয়া হবে।”

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

সমাজসেবা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বার্থী ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান ড. মো. নাসির

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরবলাকি গ্রামে সম্পত্তি বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) কাছে

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে প্রায় ৪২টি ঘর ও ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

মেঘলা সকালে রাষ্ট্রের হিসাব-নিকাশ

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি সেবায় অবদানের স্বীকৃতি পেল টার্গেট আইটি

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক, ব্যাহত যান চলাচল

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা