ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

চুরি-ডাকাতি রোধে মাঝ নদীতে বাঁশের বেড়া

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১১:০৫

পাবনার ভাঙ্গুড়ায় নৌপথে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারে এসে ঘটছে ডাকাতি ও চুরির ঘটনা। এসব ঘটনায় আতঙ্কিত হয়ে চুরি ও ডাকাতি ঠেকাতে মাঝ নদীতে বাঁশের বেড়া দিয়ে আটকে দিয়েছেন স্থানীয়রা। উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটেছে। স্বেচ্ছাশ্রমে গত মঙ্গলবার এ বেড়া স্থাপন সম্পন্ন করেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, সম্প্রতি উজানে উপজেলার অষ্টমণিষা বাজারে সোনার দোকানে ডাকাতি ও কয়েকটি পৃথক গরু চুরির ঘটনা সংঘটিত হয়। এসব ঘটনা গুমানী নদীর নৌপথে নৌকা ও ট্রলার নিয়ে এসে ঘটানো হয় এবং পরে দুর্বৃত্তরা নৌযানে গুমানি নদী দিয়ে ভাটির দিকে পালিয়ে যায়। এভাবেই সহজেই নৌপথ ব্যবহার করে এসব ঘটনা ঘটানো হয়। ফলে আশপাশের এলাকাবাসীর মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এজন্য গ্রামবাসী নৌপথে বাইরে থেকে নৌকা বা ট্রলারের অবাধ প্রবেশ রোধে মাঝ নদীতে বাঁশের বেড়া দিয়েছে। তবে একটি অংশে নৌযান চলাচলের সুযোগ রাখা হয়েছে।

বেতুয়ানের স্থানীয় বাসিন্দা আবির বলেন, কিছু দিন আগে আমাদের গ্রাম থেকে দুইটি মহিষ ও একটি গরুচুরি করে নিয়ে গেছে। নদী দিয়ে সহজেই প্রবেশ করে এরকম ঘটনা প্রায়ই ঘটানো হচ্ছে। কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। তাই বাঁশের বেড়া দেওয়া হয়েছে।

বেতুয়ান গ্রামের স্থানীয় বাসিন্দা ও দিলপাশার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম সজীব খাঁন বলেন, মাঝে মাঝে নদী দিয়ে এসে চুরি ডাকাতির ঘটনা এলাকাবাসীকে আতঙ্কিত করেছে। তাই সবাই মিলে আলাপ করে তিন দিনের স্বেচ্ছাশ্রমে বাঁশ দিয়ে বেড়াটি স্থাপন করা হয়েছে। যেন রাতের আঁধারে অবাধেই বাইরে থেকে দুর্বৃত্তরা গ্রামে প্রবেশ করতে না পারে।

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, নৌ-পথে গরুচুরি ও ডাকাতির ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। ফলে তারা গুমানির নদীর মাঝ বরাবর বেড়া দেওয়ার উদ্যোগ নেন। তবে দিনে যাতে নৌকা চলাচল বাধাগ্রস্ত না হয় সেটা দেখাশোনার জন্য গ্রামবাসীর পক্ষে লোক রাখা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ মাশরাফ উদ্দিন রাহাত (১৯) নামে

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

বরিশালে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ পরিবারের শেষ সদস্যটিও মারা গেছেন। শুক্রবার

দাউদকান্দি সেতুতে কাভার্ড ভ্যান বিকল, মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজট

কুমিল্লার দাউদকান্দি সেতু এলাকায় একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

প্রবাসীর কোরবানি তার ঈদের নামাজের পর হওয়া জরুরি?

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

হামের চেয়ে ভয়ংকর নিউমোনিয়া, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু