ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু হয়েছে

নোয়াখালীতে জামায়াতের আমির
৩০ জানুয়ারি ২০২৬, ১৭:২৯

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, এই নোয়াখালী জেলার আলেম-ওলামাগণ দ্বীনি ইলমের খেদমত কেবল নোয়াখালীতেই সীমাবদ্ধ রাখেননি; তা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন। যাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া-যেখানেই যাবেন, সেখানেই জানতে পারবেন তাদের পূর্বপুরুষদের দ্বীনি শিক্ষা দিয়েছিলেন নোয়াখালীর আলেম-ওলামারা।

তিনি আরও বলেন, আপনারা সেই গর্বিত এলাকার মানুষ। মহান আল্লাহর কাছে দোয়া করি—এইসব আলেম-ওলামাকে মাদ্রাসা ও মসজিদের ওসিলায় দুনিয়া ও আখিরাতে আরও মর্যাদা বাড়িয়ে দিন। দুনিয়ার কোনো সভ্য দেশ নেই, যেখানে নোয়াখালীর মানুষ পাওয়া যাবে না। এটি আপনাদের কৃতিত্ব। এই এলাকার মানুষ লড়াকু মানুষ।

শফিকুর রহমান বলেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, তাদের হাতে দেশ গেলে ভালোবাসার একটি দেশ তৈরি করা সম্ভব। মানুষ তা বুঝতে পেরেছে। তাই সারা বাংলায় এখন বাঁধভাঙা জোয়ার শুরু হয়েছে ন্যায় ও ইনসাফের পক্ষে। শুধু নোয়াখালী নয়, সারা বাংলায় আমি যেখানে যাচ্ছি, মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি। বিশেষ করে জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছে, সেই যুবসমাজ ১৩ তারিখ থেকে একটি নতুন বাংলাদেশ দেখার জন্য মুখিয়ে আছে। তারা বুঝতে পেরেছে—জুলাই চেতনার আকাঙ্ক্ষা কারা বাস্তবায়ন করতে পারবে।

তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু হয়েছে। আমরা সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি দরদের সঙ্গে বিবেচনায় নিয়ে পে কমিশনকে বলব— যথাযথ সুপারিশ আমাদের কাছে দিন, যাতে একজন মানুষ সরকারি চাকরি করার পর দ্বিতীয় কোনো রুজির সন্ধান করতে না হয় এবং টেবিলের নিচে হাত দিতে না হয়। এরপর যারা সততার পথ ছেড়ে দেবেন, সংশোধন না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর ছয়টি আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে জামায়াতের আমির বলেন, ১১ দলের যারা প্রার্থী আছেন, তাদের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকও রয়েছে। যাদের যে প্রতীক দেওয়া হয়েছে, সেটিই ১১ দলের প্রতীক। ১১ দলের কর্মীদের কোনো চাওয়া-পাওয়া বা মান-অভিমান থাকলে আজ আমি দুই হাত তুলে তা নিয়ে যেতে চাই। মিলেমিশে লড়াই করে আধিপত্যবাদ, দুর্নীতি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য এবং মা-বোনদের গায়ে হাত তোলার বিরুদ্ধে দাঁড়িয়ে ভোটগুলো তুলে আনতে হবে।

নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী ইসহাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, ১১ দলীয় জোটের সঙ্গী দল গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ খান প্রধান, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. ছাইফ উল্লাহ, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. বোরহান উদ্দিন, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. বেলায়েত হোসেন এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি