ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে ‘না’ বলতে হবে: জামায়াত সেক্রেটারি

আমার বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬, ১৩:১৪

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ পরিচালনায় বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এ তিনটি দল লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। এবারের নির্বাচনে এ তিন দলকে ‘না’ বলতে হবে। নৌকা, ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ। এবার জনগণ পরিবর্তন চায়।

শনিবার সকাল ১১টায় চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামী আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

৫ আগস্টের পর সারাদেশে পাথর দিয়ে মানুষ হত্যা, শেরপুরে লাঠিপেটা করে মানুষ হত্যার প্রসঙ্গ তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে তো আওয়ামী লীগ ছিল না। তাহলে চাঁদাবাজি আর মানুষ হত্যা কারা করেছে। সেটা জনগণ দেখেছে। দুনীতি রুখতে, সুশাসন ও ইনসাফের বাংলাদেশ গড়তে ড. শফিকুর রহমানের নেতৃত্ব দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

চাঁদপুর-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে বক্তৃতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মো. মাজহারুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

একই দিন দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ আসন, বিকেলে চাঁদপুর-১ কচুয়া নির্বাচনী জনসমাবেশ করবেন কেন্দ্রীয় জামায়াতের নেতারা।

আমার বার্তা/জেইচ

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি