ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

এবারও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন

আমার বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১

ভারতের পর্যটন ভিসা বন্ধের কারণে রাজবাড়ী থেকে এ বছরেও ভারতের মেদিনীপুর যাচ্ছে না ১২৫তম ওরশ স্পেশাল ট্রেন। ফলে শত বছরের ঐতিহ্যবাহী ওরশ স্পেশাল ট্রেনের যাত্রায় দ্বিতীয়বারের মতো ভাটা পড়ল। আগামী ১৭ ফেব্রুয়ারি রাতে ভারতের মেদিনীপুরে ১২৫তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে নিরাপত্তা জনিত ইস্যুসহ বিভিন্ন কারণে পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার। ফলে এ বছরও রাজবাড়ী থেকে আঞ্জুমান-ই কাদেরীয়ার উদ্যোগে ভারতের মেদিনীপুরে যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন। ১৯০২ সালে চালু হওয়া ওরশ স্পেশাল ট্রেন ২০২১ ও ২০২২ সালে করোনা মহামারির কারণে এবং সর্বশেষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ভারতীয় পর্যটন ভিসা বন্ধের কারণে ২০২৫ ও চলতি ২০২৬ সালে ট্রেনের যাত্রা বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২৪ সালে ভারতের মেদিনীপুরে অনুষ্ঠিত ওরশে রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে বাংলাদেশি মুরিদদের যোগদানের জন্য রাজবাড়ী থেকে একটি স্পেশাল ট্রেন ছেড়ে যায়। সিদ্ধান্ত অনুযায়ী ভারত থেকে আসা ২২টি সাধারণ বসার কোচ ও দুইটি প্রতিবন্ধীদের জন্য দ্বিতীয় শ্রেণির লাগেজ কোচের সমন্বয়ে মোট ২৪ কোচের স্পেশাল ট্রেনে ২২৫৭ জন বাংলাদেশি ওরশ যাত্রী মেদিনীপুরে যায়। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি রাত ১০টায় স্পেশাল ট্রেনটি রাজবাড়ী থেকে ছেড়ে দর্শনা বর্ডার দিয়ে ১৫ ফেব্রুয়ারি গেদে পৌঁছায় এবং ১৬ ফেব্রুয়ারি মেদিনীপুর পৌঁছায়। স্পেশাল ট্রেনটি ১৮ ফেব্রুয়ারি ভারতের সময় রাত ১০টায় মেদিনীপুর থেকে ছেড়ে ভারতের গেদে বর্ডার দিয়ে দর্শনা হয়ে ১৯ ফেব্রুয়ারি বিকেলে রাজবাড়ী ফিরে আসে।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার ভারপ্রাপ্ত সভাপতি নাসিম শফি বলেন, পশ্চিমবঙ্গে মেদিনীপুরে হযরত মুহাম্মদ (সা.) এর ৩২তম ও বড় পীর গাউসুল আযম হযরত আব্দুল কাদের জিলানীর (আ.) ১৯তম অধস্তন পবিত্র বংশধর আলী আব্দুল কাদের সামশুল কাদের হযরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম ‘মওলাপাক’-এর ১২৫তম বার্ষিক পবিত্র ওরশ আগামী ১৭ ফেব্রুয়ারি দিনগত রাতে মেদিনীপুর জোড়া মসজিদে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এ স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। এর মধ্যে দেশ ভাগ হয়ে গেলেও ঐতিহ্য রক্ষায় দুই দেশের রেল কর্তৃপক্ষ এ সেবা চালু রাখে। তবে করোনা মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে ওরশ স্পেশাল ট্রেনের যাত্রা বন্ধ ছিল এবং ২০২৫ ও চলতি ২০২৬ সালে ভারত সরকার পর্যটন ভিসা রাখার কারণে ওরশ স্পেশাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

নাসিম শফি আরও জানান, ভারতের মেদিনীপুরের সাথে মিল রেখে রাজবাড়ী শহরের বড় মসজিদ (খানকা শরীফ) ১২৫তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। এবারও ওরশে বিপুল সংখ্যক ভক্তদের জমায়েত হবে।

আমার বার্তা /জেএইচ

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি