ই-পেপার শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬, ১৯:১৯

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদযাপনের যাত্রাপথে জেরুজালেমের মাহানে ইহুদা বাজারের কাছে তার গাড়িবহর লক্ষ্য করে একটি কাঁচের বোতল নিক্ষেপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঘটে যাওয়া এই ঘটনায় গাড়িবহরটি না থেমে চলে যায় এবং সিকিউরিটি গার্ডরা তাৎক্ষণিকভাবে ব্যারিকেড ডিঙিয়ে অভিযুক্তকে খোঁজার চেষ্টা করে।

দ্য জেরুজালেম পোস্টের তথ্যমতে, নেতানিয়াহু ও তার স্ত্রী সারা মাহানে ইহুদা বাজারে পৌঁছালে লিকুদ দলের সমর্থকেরা তাদের স্বাগত জানান। তবে এর আগে তেল আবিবের হাতিকভা বাজারে সফরকালে নেতানিয়াহু তীব্র ক্ষোভের মুখে পড়েন। সেখানে এক ব্যক্তি হামাসকে অর্থ দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলে ভিডিও করতে গেলে লিকুদ সমর্থকেরা তার ফোন ফেলে দেয় ও ধাক্কাধাক্কি করে।

উক্ত প্রতিবাদে ৭ অক্টোবরের হামলায় নিহত ও জিম্মি হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহত জিম্মি গায় ইলুজের বাবা মিশেল ইলুজ, কারমেল গেটের কাজিন গিল দিকমান এবং মাতান জাঙ্গাউকারের মা আইনাব জাঙ্গাউকার সেখানে উপস্থিত হয়ে ৭ অক্টোবরের ব্যর্থতার দায় নিয়ে নেতানিয়াহুকে পদত্যাগের আহ্বান জানান।

আইনাব জাঙ্গাউকার জানান, তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়, থুথু ফেলা হয় ও সবজি ছুড়ে মারা হয় এবং পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। জিম্মি হয়ে মারা যাওয়া গায় ইলুজের বাবা মিশেল ইলুজ এই হামলার তীব্র নিন্দা জানান এবং আগামী নির্বাচনে নাগরিকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করে বলেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর

সৌদিতে হুথি হামলার তীব্র নিন্দা জানালেন মালয়েশিয়ার প্রধান মুফতি

সৌদি আরবের পবিত্র স্থান ও বেসামরিক স্থাপনায় ইরান-সমর্থিত হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার ফেডারেল

সৌদিতে আটকেপড়া ওমরাহযাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি

সৌদি আরবে প্রায় ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী গত দুই থেকে তিন সপ্তাহ ধরে আটকে রয়েছেন

হরমুজে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিকে টার্গেট করা হবে

হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদনবিহীন রুট দিয়ে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন চ্যানেল আইয়ের মহিউদ্দিন খান মঈন

এখন থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট

জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা

এক ব্যাগ রক্তে বাঁচে দুটি প্রাণ

শৈশবে টাকা চুরি ও পরিশোধের নিয়ম

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

সৌদিতে হুথি হামলার তীব্র নিন্দা জানালেন মালয়েশিয়ার প্রধান মুফতি

অসুস্থ দুই মন্ত্রীর শয্যাপাশে রিজভী ও জাহিদ

'৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ'

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সৌদিতে আটকেপড়া ওমরাহযাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি

হজে কুরবানির অর্থ আত্মসাৎ করায় এজেন্সিকে লাখ টাকা জরিমানা

ডেঙ্গু প্রভাবে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

আলজান্নাহ মাদরাসায় নতুন হাফেজাদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকার অ্যাপার্টমেন্টের সার্ভিস চার্জ নিয়ে বিতর্ক

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

হরমুজে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিকে টার্গেট করা হবে

হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের