ই-পেপার শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

এবার সুযোগ পেলে নতুন বাংলাদেশ গড়ে তুলব: তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩০
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তারেক রহমান।

বিএনপি সব সময় দেশ ও জনগণের পক্ষে কাজ করে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এবার সরকারে যাওয়ার সুযোগ পেলে নতুন বাংলাদেশ গড়ে তুলব।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। দুই দশকেরও বেশি সময় পর নির্বাচনী প্রচারণায় ঠাকুরগাঁওয়ে তারেক রহমান। এবার তিনি আসলেন বিএনপির চেয়ারম্যান হিসেবে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নির্বাচনী প্রচারণায়।

সকাল সাড়ে ১১টার দিকে বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন তারেক রহমান। তার উপস্থিতে স্লোগানে মুখর হয়ে উঠে জনসভাস্থলসহ আশপাশের এলাকা।

জনসভার শুরুতেই বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি ভোট চান সবার কাছে।

বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যের শুরুতেই তুলে ধরেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তারেক রহমান বলেন, বিএনপি সব সময় দেশ ও জনগণের পক্ষে কাজ করে, এবার সুযোগ পেলে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের পাশাপাশি এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণও মওকুফ করবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, অন্য দলের সমালোচনা করলে জনগণের কোনো লাভ নেই, জনগণ চায় নিজেদের ভাগ্যের পরিবর্তন।

তারেক রহমান বলেন, পিছিয়ে পড়া ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার কৃষকদের উন্নয়নে কাজ করবে বিএনপি। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষিভিত্তিক শিল্প, কলকারখানা, পুরাতন বিমানবন্দর চালু করা হবে দ্রুত সময়ে।

পরে ঠাকুরগাঁওসহ আশপাশের কয়েকটি আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

নির্বাচনী প্রচারণার শুরুর দিন থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন তারেক রহমান। প্রতিটি জনসভায় শুনছেন সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার কথা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সেই সাথে বিএনপি চেয়ারম্যান বলছেন, শুধু উন্নয়ন নয়, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে গড়ে তোলা হবে সুখ-সমৃদ্ধি মানবিক এক নতুন বাংলাদেশ।

আমার বার্তা/এমই

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায়

কক্সবাজারে সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ, নিহত বেড়ে ৪

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ ৫ পর্যটকের মধ্যে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (২২

উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রী মিনুকে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

সৌদিতে হুথি হামলার তীব্র নিন্দা জানালেন মালয়েশিয়ার প্রধান মুফতি

অসুস্থ দুই মন্ত্রীর শয্যাপাশে রিজভী ও জাহিদ

'৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ'

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সৌদিতে আটকেপড়া ওমরাহযাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি

হজে কুরবানির অর্থ আত্মসাৎ করায় এজেন্সিকে লাখ টাকা জরিমানা

ডেঙ্গু প্রভাবে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

আলজান্নাহ মাদরাসায় নতুন হাফেজাদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকার অ্যাপার্টমেন্টের সার্ভিস চার্জ নিয়ে বিতর্ক

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

হরমুজে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিকে টার্গেট করা হবে

হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

কক্সবাজারে সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ, নিহত বেড়ে ৪

আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী

মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার

অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন স্কালোনি

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি