ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

তারেক রহমানের বরিশাল সফর: গতি ফিরেছে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে

আমার বার্তা অনলাইন:
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের পর দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে ভোটের হিসাব-নিকাশে তার সফর বড় ধরনের প্রভাব ফেলেছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। সাধারণ ভোটারদের মতে, দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল ভুলে এখন বিএনপির সব স্তরের নেতাকর্মী ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন।

দলীয় সূত্র জানায়, তারেক রহমানের সফরের পরপরই বিভাগীয় পর্যায়ের শীর্ষ নেতারা মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন। একাধিক আসনে আগে যে গ্রুপিং ও সমন্বয়হীনতা ছিল, তা অনেকটাই কমে এসেছে। নেতাকর্মীরা নিয়মিত বৈঠক, উঠানসভা, গণসংযোগ ও প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, তারেক রহমানের আগমন বরিশাল বিভাগের ২১টি আসনেই ধানের শীষের বিজয়ের বার্তা বয়ে এনেছে। তিনি বরিশাল সদর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে গণসংযোগকালে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, বরিশাল বিভাগের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী। অতীতে যেমন ধানের শীষকে বিজয়ী করেছে, নিরপেক্ষ নির্বাচন হলে এবারও মানুষ একইভাবে রায় দেবে। বর্তমান নির্বাচনে বিএনপি ছাড়া রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তিশালী কোনো দল নেই। ৪ ফেব্রুয়ারি তারেক রহমানের নির্বাচনী সমাবেশ ছিল বরিশালের ইতিহাসে অন্যতম বড় সমাবেশ, যা ভোটারদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক (বরিশাল) এইচএম তসলিম বলেন, তারেক রহমানের সফর আমাদের জন্য নতুন প্রাণের সঞ্চার করেছে। এখন আর কে কার লোক, এই প্রশ্ন নেই। সবাই বিএনপির কর্মী হিসেবেই কাজ করছে। তিনি বলেন, বরিশালের বিভিন্ন আসনে প্রচারণায় গিয়ে দেখেছি ধানের শীষে জোয়ার এসেছে।

উঠানসভাগুলোতে মহিলাদের উপস্থিতি প্রমাণ করছে যে বরিশালে বিএনপির বিজয় সময়ের অপেক্ষা মাত্র।

দক্ষিণাঞ্চলের মানুষ পরিবর্তনের প্রত্যাশায় রয়েছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, উন্নয়ন বৈষম্য ও প্রশাসনিক দুর্বলতার কারণে সাধারণ মানুষের ক্ষোভ বেড়েছে এবং বিএনপি এই ক্ষোভকে ইতিবাচক ভোটে রূপান্তর করতে চায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির প্রার্থীরা বিভিন্ন উপজেলায় সমাবেশ, পথসভা ও উঠানসভা আয়োজন করছেন। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা একসঙ্গে উপস্থিত হয়ে ঐক্যের বার্তা দিচ্ছেন। তরুণ ও নতুন ভোটারদের টানতে পৃথক প্রচারণাও চালানো হচ্ছে।

নির্বাচনী আলোচনাকালে অধ্যাপক শাহে আলম বলেন, দক্ষিণাঞ্চলের ২১টি আসনে বিএনপি এই ঐক্য ধরে রাখতে পারলে ভোটের ফলাফলে বড় ধরনের প্রভাব পড়তে পারে। অতীতে দলীয় কোন্দলের কারণে বেশ কয়েকটি আসনে প্রত্যাশিত ফল আসেনি, তবে এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে।

বিএনপি নেতারা জানান, এই ঐক্য শুধু নির্বাচনের জন্য নয়, ভবিষ্যতেও সংগঠনকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্য রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে দক্ষিণাঞ্চলে ধানের শীষের পক্ষে শক্তিশালী গণজোয়ার সৃষ্টি হবে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি বরিশালের বেলস পার্কে বিভাগীয় সমাবেশে দীর্ঘ ২০ বছর পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি খাল খনন, নারীদের কর্মসংস্থান, গণতন্ত্র পুনর্গঠন, উন্নয়ন, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ২১টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

এ সময় তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থীদের দিকে নজর রাখুন, ১৩ ফেব্রুয়ারি থেকে তারা আপনাদের দেখাশোনা করবে। বিএনপি নেতাদের মতে, এই বক্তব্য দক্ষিণাঞ্চলের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।

আমার বার্তা/এমই

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কৃষি কার্ড পাবে: ড. তিতুমীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী

ঈদযাত্রা নিরাপদ রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় খাঁটিহাতা

সরাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডেঙ্গু প্রতিরোধে দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কৃষি কার্ড পাবে: ড. তিতুমীর

মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা ইরানের

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ঈদযাত্রা নিরাপদ রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে: ডোনাল্ড ট্রাম্পের দাবি

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

দেশের আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী