ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া জসিমের ভোট বর্জন

আমার বার্তা অনলাইন:
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৬
হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া জসিমের ভোট বর্জনের ঘোষণা। ফাইল ছবি

কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি এই আসনের বিএনপির সমর্থন পেয়েছিলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিকাল সাড়ে চারটার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। আসনটিতে আলোচিত প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন ট্রাক প্রতীকের জসিম উদ্দিন।

ফেসবুক লাইভে এসে জসিম উদ্দিন দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাকে সহযোগিতা করেনি। ভোটে কারচুপি হয়েছে। কালো টাকা বিতরণ করা হয়েছে। এজেন্টসহ তার কর্মী সমর্থকদেরকে মারধর করা হয়েছে।

তিনি বলেন, আপনারা দেখেছেন আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমন অবস্থায় উপজেলার সুবিল, বড়শালঘর, ইউসুফপুর রসুলপুর, মাসিকারা ইউনিয়ন গুলোকে অনিয়ম হয়েছে। ভোট কারচুপি হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে। আমাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে।

জসিম বলেন, আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে, আহত করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে। সারাদিন তারা ভোট কিনেছে। এখন তারা নিজেরা নিজেরা ভোট কাটছে। আমি দেবিদ্বারের জনগণের কথা চিন্তা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলাম।

জসিম আরও বলেন, প্রশাসন আমাদেরকে কোন সহযোগিতা করে নাই। বারবার ফোন করার পরও তারা আমাদেরকে কোন সহযোগিতা করে নাই।

এদিকে স্থানীয়দের দাবি, দিনভর এ আসনে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট প্রয়োগের শান্তিপূর্ণ পরিবেশ পেয়ে সাধারণ ভোটাররা স্বস্তি প্রকাশ করেছেন।

অপরদিকে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনের এমন অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

নেটিজেনরা বলছেন, অনেক সুন্দর নির্বাচন হলেও জসিম উদ্দিন নিশ্চিত পরাজয় অনুধাবন করে ভোট গ্রহণ শেষ হওয়ার পর তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। যা অত্যন্ত হাস্যকর।

আমার বার্তা/এমই

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি