ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

দাগনভুঞায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহতদের খোঁজ নিলেন জামায়াত প্রার্থী

আমার বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৪

ফেনী-০৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাভাসে দাগনভুঞায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সী মাদ্রাসা কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এতে জামায়াতের কয়েকজন কর্মী আহত হন।

ঘটনার পর শুক্রবার ফেনী-০৩ আসনের জামায়াত প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

আহতদের মধ্যে ছিলেন কাজী সাইফুল ইসলাম রায়হান, মো. ইমাম হোসেন মানিক, কাজী আমিরুল ইসলাম জন্টু এবং সাখাওয়াত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহীম, রাজাপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুজ জাহের, দাগনভুঞা উপজেলা জামায়াতের আমীর গাজী সালেহ উদ্দিন, দাগনভুঞা উপজেলা সেক্রেটারি কামাল হোসেন। এছাড়া ফেনী জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ইমাম হোসেন আরমান, ডেভেলপমেন্ট পার্টির ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মনির উদ্দিন মনির এবং ফেনী জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মনসুর উপস্থিত ছিলেন।

ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেন, “ফেনী-০৩ আসনে নির্বাচনী প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। আমাদের এজেন্টদের ওপর হামলা হয়েছে, কিছু জনকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, জনগণ ও রাজনৈতিক পক্ষগুলোর প্রতি সুন্দর ও সহনশীল আচরণের আহ্বান জানানো হচ্ছে। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন।

স্থানীয়রা জানিয়েছেন, নির্বাচনের দিন কেন্দ্র এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি