ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

রোজার আগেই রাজবাড়ীতে লেবুর দামে আগুন

আমার বার্তা অনলাইন
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২

রোজা শুরুর আগেই রাজবাড়ীর কাঁচাবাজারগুলোতে লেবুর দামে আগুন। হঠাৎ ৪০ থেকে ৫০ টাকা দাম বেড়ে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। রোজা শুরুর আগেই লেবুর দাম হালি প্রতি বেড়েছে চারগুণ।

রোজা শুরুর আগেই লেবুর দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন, সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে লেবুর দাম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী শহরের বড় বাজার, শ্রিপুর বাজার ও নতুন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, আকার ভেদে প্রতি হালি লেবু ৫০ টাকা থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া, একটু সাইজ বড় হলে দাম হাঁকানো হচ্ছে ৮০ টাকা।

বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে সালাদ তৈরির জন্য লেবু কিনতে এসেছিলেন আব্দুল মালেক একজন। তিনি জানান, অনুষ্ঠানে সালাদ সবার প্রিয়। শশা, গাজর, টমেটোর পাশাপাশি ভেবেছিলাম লেবু রাখবো। কিন্তু ৩টি দোকান ঘুরলাম, দাম আগের সপ্তাহের থেকে ডাবল। ৬০ টাকা হালি দাম চাওয়া হচ্ছে। এত দাম দিয়ে লেবু কেনার সামর্থ্য আমার নেই।

রবিউল ইসলাম নামে আরেক ক্রেতা বলেন, রমজানকে সামনে রেখে লেবু এখন বিলাসী পণ্যের মতো হয়ে গেছে। আগে তরকারি বা ভাতের সঙ্গে নিয়মিত খেতাম, আজ যে দাম দেখছি এমন দামে কিনে খাওয়ার কায়দা নেই। এবার লেবুর দাম যেভাবে দ্রুত বেড়েছে, তা সাধারণ মানুষের বাজেটে নতুন চাপ তৈরি করেছে। বাজারে সরবরাহ পরিস্থিতি ও প্রশাসনিক নজরদারি দুটোই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রাজবাড়ী বড় বাজারে লেবু বিক্রেতা সালাম শেখ বলেন, বাজারে লেবুর আমদানি নেই। এজন্য আমাদের বাড়তি দামে কিনতে হচ্ছে। যেসব গাছে সারা বছর কিছুটা লেবু পাওয়া যায়, সেগুলোর ফলই এখন বাজারে আসছে। সরবরাহ কম থাকায় এখন দাম বাড়ছে।

আরেক বিক্রেতা আজিজুল ইসলাম বলেন, লেবু এখন কম পাওয়া যাচ্ছে। যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো বারোমাসি লেবু। এগুলো অতিরিক্ত দামে কিনতে হয় আমাদের। নতুন মৌসুমের লেবু বাজারে আসা শুরু করলে দাম কিছুটা কমতে পারে।

এদিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গাঙ চর পদমদি গ্রামে আড়াই পাখি জমিতে ৮ বছর ধরে লেবু চাষ করেন আবু বক্কার। তিনি জানান, বছরের অধিকাংশ সময় লেবুর দাম কম থাকে। যখন কম থাকে তখন আকার ভেদে ১০০ পিস লেবু বিক্রি করতে হয় ৬০ টাকা থেকে ১২০ টাকায়। এখন লেবুর সিজন না, গাছে ফলনও অনেক কম। এখন আমরা আকার ভেদে ১০০ পিস লেবু ৮০০ থেকে ১২০০ টাকায় বিক্রি করছি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা.) মো. মাহমুদুল হাসান বলেন, বাজারে লেবুর আমদানি এখন অনেক কম, এজন্য দাম বৃদ্ধি পেয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন স্বাভাবিক থাকে এবং নিয়ন্ত্রণের মধ্যে থাকে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। আর্থিক জরিমানাসহ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি