ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সাবেক এমপি আফিল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন
আমার বার্তা অনলাইন:
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৯

প্রায় ৬৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসাথে তাদের তিন ছেলের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত এক মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো: আক্তার হোসেন এ তথ্য জানান। এ মামলার এজাহারকারী কর্মকর্তা হলেন উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম।

প্রথম মামলার এজাহারে বলা হয়, যশোর-১ আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের নামে ১ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৬৮৮ টাকার স্থাবর এবং ৪৩ কোটি ৯৫ লাখ ৯ হাজার ২৮১ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪৫ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৬৯ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

অনুসন্ধানে তার ব্যয় পাওয়া গেছে ৮ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৩০৩ টাকা। ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫৩ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ২৭২ টাকা। বিপরীতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ৭ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকা। ফলে ৪৬ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দ্বিতীয় মামলার এজাহারে বলা হয়, শেখ আফিল উদ্দিনের স্ত্রী মোসা: তাহেরা সোবহার নামে ৫১ লাখ ৮৫ হাজার ৩৭০ টাকার স্থাবর এবং ১৮ কোটি ৩ লাখ ৮১ হাজার ৪৯৩ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১৮ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৮৬৩ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

তার ব্যয় পাওয়া যায় ৬৭ লাখ ৭৫ হাজার ২৩২ টাকা। ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৯ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৯৫ টাকা। বিপরীতে তার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ৩ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৭৮৭ টাকা।

এ হিসাবে ১৬ কোটি ৫ লাখ ১১ হাজার ৩০৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধেও একই আইনের ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, শেখ আফিল উদ্দিনের তিন ছেলের সম্পদের অসঙ্গতি পাওয়ায় তাদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করেছে দুদক।

দুদক জানায়, তার ছেলে শেখ কুতুব উদ্দিনের ক্ষেত্রে আয় অপেক্ষা ২ কোটি ১৬ লাখ ১২ হাজার ৭৩৬ টাকা বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে। আরেক ছেলে শেখ তামিম উদ্দিনের নামে আয় অপেক্ষা ১ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার ২৭৮ টাকা বেশি সম্পদের তথ্য উদঘাটিত হয়েছে। অন্য ছেলে আফনান উদ্দিনের ক্ষেত্রে আয় অপেক্ষা ৭০ লাখ ৭৪ হাজার ২৩৬ টাকা বেশি সম্পদের প্রমাণ পাওয়া গেছে।

এ প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তাদের বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

আমার বার্তা/এমই

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

সমাজসেবা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বার্থী ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান ড. মো. নাসির

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরবলাকি গ্রামে সম্পত্তি বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) কাছে

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে প্রায় ৪২টি ঘর ও ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

মেঘলা সকালে রাষ্ট্রের হিসাব-নিকাশ

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি সেবায় অবদানের স্বীকৃতি পেল টার্গেট আইটি

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক, ব্যাহত যান চলাচল

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা