ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

ব্রাহ্মণবাড়ীয়ায় কাপড়ের দোকানে অনিয়মের দায়ে অর্থ দন্ড

আমার বার্তা অনলাইন
০৯ মার্চ ২০২৬, ২১:৪০

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সড়ক বাজার ও নিউমার্কেট এলাকায় কাপড়ের পাইকারি ও খুচরা দোকানে অনিয়মের দায়ে অর্থ দন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার ৯ মার্চ দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় অভিযানে সহযোগিতা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর একটি দল।

অভিযানকালে দেখা যায়, কয়েকটি কাপড়ের পাইকারি ও খুচরা দোকানে বিদেশি কাপড় বিক্রি করলেও সেসব পণ্যের ক্রয়ের বৈধ প্রমাণপত্র দেখাতে পারেনি। ফলে পণ্যগুলোর ক্রয়মূল্য, বৈধভাবে আমদানি করা হয়েছে কি না, সরকারকে ভ্যাট-ট্যাক্স পরিশোধ করা হয়েছে কি না কিংবা পণ্যগুলো নকল কি না এসব বিষয়ে সন্দেহ সৃষ্টি হয়।

এছাড়া দেশীয় পণ্য বিদেশি পণ্য হিসেবে বিক্রির সুযোগও রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

এ প্রেক্ষিতে ‘শাড়ি বিচিত্রা’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং ‘বি-বাড়িয়া ক্লথ স্টোর’কে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পণ্যের সঠিক ঘোষণা প্রদান, বৈধ উৎস সংরক্ষণ, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, অস্বাভাবিক মুনাফা অর্জন না করা এবং নির্ধারিত মূল্যের বেশি দাম না নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

দালালদের মাধ্যমে অবৈধভাবে ট্রলারযোগে মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোহিঙ্গাসহ ৯

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

লক্ষ্মীপুর পৌর শহরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করার পর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে

ইলিশের বাজারে আকাল, দাম শুনে ক্রেতাদের মাথায় হাত

আজ চৈত্রসংক্রান্তি। আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে সর্বত্র চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই উৎসবকে

চট্টগ্রাম-ফেনীতে যৌথ অভিযান: সাড়ে ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ

ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুত, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সরকারি জমি ও ফুটপাথ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক আইনে ‘লুটেরাদের’ পুনর্বাসন, আত্মঘাতী সিদ্ধান্ত: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান্ডে

ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

একদিনে হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে পদচ্যুত করুন: সাবেক সিআইএপ্রধান

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: তার্কিস পররাষ্ট্রমন্ত্রী