ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নবীনগর গড়ার আহ্বান এমপি আব্দুল মান্নানের

আমার বার্তা অনলাইন
১০ মার্চ ২০২৬, ১২:৫৭

রাজধানী ঢাকায় বসবাসরত নবীনগর উপজেলার মানুষের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকাস্থ নবীনগর উপজেলা কল্যাণ সমিতি। সোমবার (৯ মার্চ) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে নবীনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমিতির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি বক্তব্যে নবীনগরকে একটি আধুনিক ও পরিকল্পিত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রবাসী ও ঢাকায় বসবাসরত নবীনগরবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি বলেন, নবীনগরের উন্নয়ন শুধুমাত্র স্থানীয় উদ্যোগের মধ্যেই সীমাবদ্ধ নয়; দেশের বিভিন্ন শহরে বসবাসরত নবীনগরবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই উন্নয়নকে আরও গতিশীল করতে পারে। তিনি জানান, ইতোমধ্যে সিলেট ও চট্টগ্রামে বসবাসরত নবীনগরের মানুষদের কাছেও এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে নবীনগরকে একটি উন্নত, আধুনিক ও বাসযোগ্য জনপদে রূপান্তর করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. কামরুজ্জামান এবং সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। এছাড়া ঢাকায় বসবাসরত নবীনগরের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবী, ব্যবসায়ী এবং সমিতির সদস্যরা এতে অংশগ্রহণ করেন।

আলোচনা পর্ব শেষে দেশ, জাতি এবং নবীনগর উপজেলার সামগ্রিক অগ্রগতি ও সম্প্রীতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।

আয়োজকরা জানান, এ ধরনের সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম নবীনগরবাসীর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

দালালদের মাধ্যমে অবৈধভাবে ট্রলারযোগে মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোহিঙ্গাসহ ৯

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

লক্ষ্মীপুর পৌর শহরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করার পর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে

ইলিশের বাজারে আকাল, দাম শুনে ক্রেতাদের মাথায় হাত

আজ চৈত্রসংক্রান্তি। আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে সর্বত্র চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই উৎসবকে

চট্টগ্রাম-ফেনীতে যৌথ অভিযান: সাড়ে ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ

ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুত, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সরকারি জমি ও ফুটপাথ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান্ডে

ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

একদিনে হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে পদচ্যুত করুন: সাবেক সিআইএপ্রধান

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: তার্কিস পররাষ্ট্রমন্ত্রী