ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন
১০ মার্চ ২০২৬, ১৯:২১

খুলনার কয়রা উপজেলায় উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উন্নয়নকর্মীদের অংশগ্রহণে এ কর্মশালায় প্রথম বছরের কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশনের আয়োজনে “এমসিসি ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এসিস্ট্যান্স প্রোগ্রাম”-এর প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য।

কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে প্রকল্পের কার্যক্রম ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর এর প্রভাব নিয়ে মতামত প্রদান করেন। আলোচনায় অংশ নিয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার মৎস্যসম্পদ উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। কৃষি কর্মকর্তা তিলোদক কুমার ঘোষ কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও কৃষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এছাড়া সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসার এবং প্রান্তিক মানুষের সহায়তায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান নারীর ক্ষমতায়ন ও তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বারোপ করেন। শিক্ষা কর্মকর্তা তপন কুমার স্থানীয় শিক্ষাব্যবস্থার উন্নয়নে সামাজিক উদ্যোগের ভূমিকা তুলে ধরেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মুক্তির আহ্বানের প্রকল্প ব্যবস্থাপক য্যাকব টিটু পিনারু, প্রকল্প কর্মকর্তা ফারহানা জাহান এবং এফএসএল প্রকল্পের ফিল্ড অর্গানাইজার মো. মফিজুল ইসলাম, রাসেল আহমেদ ও সাধনা মুন্ডা। তারা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থাপিত প্রতিবেদনে কর্মসূচির প্রথম বছরে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং অর্জিত অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি ভবিষ্যতে প্রকল্পের কার্যক্রম আরও সম্প্রসারণ, স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অংশগ্রহণকারীরা মতামত দেন যে, সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতা জোরদার করা গেলে এই কর্মসূচির সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

দালালদের মাধ্যমে অবৈধভাবে ট্রলারযোগে মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোহিঙ্গাসহ ৯

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

লক্ষ্মীপুর পৌর শহরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করার পর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে

ইলিশের বাজারে আকাল, দাম শুনে ক্রেতাদের মাথায় হাত

আজ চৈত্রসংক্রান্তি। আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে সর্বত্র চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই উৎসবকে

চট্টগ্রাম-ফেনীতে যৌথ অভিযান: সাড়ে ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ

ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুত, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সরকারি জমি ও ফুটপাথ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক আইনে ‘লুটেরাদের’ পুনর্বাসন, আত্মঘাতী সিদ্ধান্ত: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান্ডে

ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

একদিনে হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে পদচ্যুত করুন: সাবেক সিআইএপ্রধান

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: তার্কিস পররাষ্ট্রমন্ত্রী

‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ ও ইরানে হামলা হলে যুদ্ধে জড়াবে ইয়েমেন