ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

ভাঙ্গায় ঈদের দিনে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ

আমার বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৬, ১৫:৩১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঈদের নামাজের পর দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর ও ছোট হামিরদী গ্রামে সংঘর্ষ চলেছে।

ঘটনায় উভয়পক্ষের অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া ৩০-৪০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। সংঘর্ষে ঢাল, সড়কি, রামদাসসহ দেশীয় অস্ত্র ব্যবহৃত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এছাড়া দুই জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের প্রেক্ষাপট তৈরি হয় দুই দিন আগে চা খাওয়ার সময়ে তর্ক থেকে। এরপর রাতভর উভয় পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নেয় এবং ঈদের নামাজের পর দ্বন্দ্বটি রূপ নেয় খোলাখুলিভাবে রক্তক্ষয়ী সংঘর্ষে।

সংঘর্ষ চলাকালে স্থানীয়রা জানান, সুযোগসন্ধানীরা ১০-১২টি গবাদি পশু, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান মালামাল লুটপাট করেছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, “সংঘর্ষ থামানোর জন্য আমি সঙ্গীয় ফোর্স ও অতিরিক্ত পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। গ্রামে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।”

এ ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুনরায় শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনের সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন।

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি