ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুরাতন মুহুরীগঞ্জ রাস্তা পার হতে গিয়ে বৃদ্ধের প্রাণহানি

ফেনী প্রতিনিধি:
২৫ মার্চ ২০২৬, ১২:৪৩

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন মুহুরীগঞ্জ এলাকায় আরও একটি প্রাণহানি ঘটল। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় স্টারলাইন কাউন্টারের সামনে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির অজ্ঞাত এক যানবাহনের ধাক্কায় আমিনুল হক মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

​নিহত আমিনুল হক মিয়া ছাগলনাইয়া থানার দৌলতপুর গ্রামের মকবুল হকের পুত্র।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যার দিকে আমিনুল হক মিয়া প্রয়োজনীয় কাজে মহাসড়ক পার হচ্ছিলেন। মহাসড়কের পুরাতন মুহুরীগঞ্জ স্টারলাইন কাউন্টারের সামনে পৌঁছামাত্রই দ্রুতগতির একটি যান তাকে সজোরে চাপা দিয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​ঘটনার খবর পেয়েই পুরাতন মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধারকার্য সম্পন্ন করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘাতক যানটি শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে।

পুরাতন মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা জানান, "আমরা নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার অপেক্ষায় আছি। আপাতত একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক যানটিকে শনাক্ত করব এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আমার বার্তা/মো. জহির খান/এমই

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি