ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

ধামরাইয়ে অটোচালককে মারধরের অভিযোগ, অটো মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায়

আমার বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬, ১২:৪৮

ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে অটো মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে এক অটোচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী অটোচালক মো. শাজাহান ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ তারিখ ধানতারা অটোস্ট্যান্ডে যাদবপুর ইউনিয়ন অটো মালিক সমিতির সভাপতি মো. ইয়াছিন মেম্বারের কাছে সমিতির আর্থিক হিসাব সংক্রান্ত বিষয় জানতে চান অটোচালক শাজাহান। এ সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী শাজাহান জানান, সমিতির হিসাব সম্পর্কে জানতে চাইলে ইয়াছিন মেম্বার ক্ষিপ্ত হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে তিনি বিষয়টি নিয়ে ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন। এছাড়া এর আগেও সমিতির হিসাব নিয়ে প্রশ্ন তোলায় আরেক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছেন বলেও দাবি করেন তিনি।

অভিযোগকারী আরও বলেন, নতুন কোনো অটোরিকশা স্ট্যান্ডে যুক্ত হলে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। তবে এসব অর্থের কোনো স্বচ্ছ হিসাব সভাপতি ও সেক্রেটারির পক্ষ থেকে সদস্যদের দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইয়াছিন মেম্বার মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কাউকে মারধর করিনি। অভিযোগকারী আমার চাচাতো ভাই। পারিবারিক ভুল বোঝাবুঝির কারণেই বিষয়টি হয়েছে এবং তিনি অভিযোগ তুলে নেবেন।”

তিনি আরও দাবি করেন, চালক দলের সভাপতির দায়িত্বে থাকলেও এ সংক্রান্ত কোনো লিখিত কাগজপত্র তার কাছে নেই। ধামরাই থানার শ্রমিক দলের সভাপতি আব্দুল রব তাকে লিখিতভাবে দায়িত্ব নিতে বললেও তিনি তা গ্রহণ করেননি বলে জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার ব্যক্তিগত কোনো অটোরিকশা নেই। তবে গাড়িতে তার স্টিকার থাকায় কোনো সমস্যা হলে তিনি সেখানে যান এবং শ্রমিকদের পাশে দাঁড়ান। দীর্ঘদিন ধরে সমিতির সঙ্গে যুক্ত থাকলেও তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ বা চাঁদা দাবির অভিযোগ প্রমাণ করা যাবে না বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে ধামরাই উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল রব বলেন, এখনো কাউকে কোনো কমিটি দেওয়া হয়নি এবং কাউকে কোনো ধরনের প্রতিশ্রুতিও দেওয়া হয়নি। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ধামরাই থানা পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চলতি মাসে ঝিনাইদহ-ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানিসম্পদ

নবীনগরে দুই কিশোরের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১ এপ্রিলে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৌরসভার ৩ নং ওয়ার্ডের

সুন্দরবনে মধু আহরণ শুরু, বনদস্যু আতঙ্কে শঙ্কিত মৌয়ালরা

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে আজ বুধবার (১ এপ্রিল) থেকে শুরু হয়েছে চলতি মৌসুমের মধু আহরণ কার্যক্রম।

৪০ কেজি ওজনের অজগর সাপ লাউয়াছড়া বনে অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে হীড বাংলাদেশ প্রকল্প সংলগ্ন একটি বাড়ি থেকে প্রায় ৪০ কেজি ওজনের বিশাল আকৃতির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি মাসে ঝিনাইদহ-ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫৩ বছর পর আজ ঐতিহাসিক চন্দ্রাভিযানে ৪ নভোচারী

যুদ্ধের এক মাসে শাহজালাল থেকে ৯০০ ফ্লাইট বাতিল

নবীনগরে দুই কিশোরের মরদেহ উদ্ধার

আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে: ইরা‌নি রাষ্ট্রদূত

বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সেতুমন্ত্রী

বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, পূর্ণ হলো গ্রুপিং-ফিক্সারও

ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে: ডিআইজি ট্রাফিক

সুন্দরবনে মধু আহরণ শুরু, বনদস্যু আতঙ্কে শঙ্কিত মৌয়ালরা

টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী

ধামরাইয়ে অটোচালককে মারধরের অভিযোগ, অটো মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায়

৪০ কেজি ওজনের অজগর সাপ লাউয়াছড়া বনে অবমুক্ত

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

অভিযান শুরুর ৫ মিনিটেই ফুটপাত খালি, মুহূর্তেই সরলো হোটেলের মালামাল

বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে উঠলো ইরাক

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পেল বাংলাদেশের ৬ জাহাজ

ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান: বনানীতে ডিএমপির উচ্ছেদ অভিযান শুরু

সব ধরনের সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী