ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

নবীনগরে দুই কিলোমিটার সড়ক নিজ খরচে নির্মাণকরে দিলেন প্রবাসী মামুন

আমার বার্তা অনলাইন
০২ এপ্রিল ২০২৬, ১৪:৪৩
আপডেট  : ০২ এপ্রিল ২০২৬, ১৪:৫৩

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চুউরিয়া এলাকায় নিজ অর্থায়নে প্রায় ২ কিলোমিটার সড়ক নির্মাণ করে স্থানীয়দের হৃদয় জয় করেছেন সৌদি আরব প্রবাসী হাজী আব্দুল্লাহ আল মামুন।

দীর্ঘদিন ধরে মালাই চান মিয়া চৌধুরীর বাড়ি থেকে চুউরিয়া ভূঁইয়া বাড়ি ব্রিজ পর্যন্ত কোনো পাকা সড়ক না থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। মাত্র ২ কিলোমিটার পথ পাড়ি দিতে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে প্রায় ৫ কিলোমিটার ঘুরে জিনদপুর ও বাঙ্গরা হয়ে উপজেলা সদরে যেতে হতো। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় ইউনিয়ন পরিষদে আবেদন করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

এ অবস্থায় মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন প্রবাসী হাজী আব্দুল্লাহ আল মামুন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তিনি সড়ক নির্মাণের কাজ শুরু করেন। তার এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিনের অবহেলিত এই সড়ক নির্মাণ হওয়ায় তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটছে। এর ফলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদী। তারা আরও বলেন, প্রবাসী মামুনের এই উদ্যোগ গ্রামীণ উন্নয়নে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, “গ্রামের মানুষের কষ্ট লাঘবের জন্যই আমি নিজ উদ্যোগে এই কাজ শুরু করেছি। কারও কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি। মানুষের মুখে হাসি দেখতেই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

তিনি জানান, ভবিষ্যতে চেয়ারম্যান প্রার্থী হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল টু রাজাপুর সড়কের পাশ থেকে আবেদ আলী (১৭) নামে এক যুবকের

হারানো ২৫ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দিল পুলিশ

পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে

ধৈর্য ধরুন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এর জন্য অপেক্ষা ও ধৈর্য ধরতে উত্তরবঙ্গের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন

চট্টগ্রামে গ্রাফিতি আঁকতে আসা এনসিপিকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন এনসিপির নেতাকর্মীরা। এ সময়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিড-ডে মিলে অনিয়ম: মায়েদের নিয়ে গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ

বাকৃবিতে উৎসবমুখর ফাইনালে ক্র্যাক প্লাটুনের শিরোপা জয়

ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রীর

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন

এসওএস চিলড্রেন্স ভিলেজ পরিদর্শন করে জাইমার আবেগঘন অনুভূতি

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

‘বার্সায় যাওয়া ভুল ছিল’, ক্ষমা চেয়ে আতলেতিকোকে গ্রিজমানের বিদায়

জ্বালানি খাতে সহায়তায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

হারানো ২৫ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দিল পুলিশ

বড় বোনের হয়ে কারাগারে গিয়ে ধরা, আদালতে ফাঁস ‘আয়নাবাজি’ কাণ্ড

কোনো জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা

পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে: স্থানীয় সরকার মন্ত্রী

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে