ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

সরাইলে জমির মালিককে না জানিয়ে জমি থেকে মাটি কাটার অভিযোগ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
০৮ এপ্রিল ২০২৬, ১৪:৪২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ম নীতির তোয়াক্কা না করে ইট ভাটার জন্য অবাধে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। জমির মালিক সামসু মিয়ার অভিযোগ শাহীন ব্রিকস ফিল্ড এর মালিক শফিকুল ইসলাম ভূইয়ার কাছে তার জমি ভাড়া দেয়া হয়, কিন্তু তিনি তাকে না জানিয়ে তার জমির মাটি কেটে নিয়ে ইট তৈরি করছেন। পরে বাঁধা দিলে জোরপূর্বক আরেকটি জমি মাটি কেটে নেয়।

পরে এ ব্যাপারে গত ৭ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে লিখিত অভিযোগ করেছেন জমির মালিক সামসু মিয়া।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আমার স্বত্বদখলীয় কিছু অংশ খরিদকৃত জমি এবং পৈর্তৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি নিম্নোক্ত বিবাদীগনের নিকট গত ১৫/১২/২০১৮খ্রি: হইতে ১৪/১২/২০২৮খ্রি: পর্যন্ত ইট মিল (ব্রিকস ফিল্ড) ব্যবসা করার জন্য ভাড়া প্রদান করি। কিন্তু বিবাদীগন ইট মিলস্ স্থাপন করে ২০২৫খ্রিঃ পর্যন্ত সুন্দরভাবে বিকস্ ফিল্ড ব্যবসা করেছে এবং আমাদেরকে ভাড়া প্রদান করেছে, কোন প্রকার ছল-ছাতুরী করে নাই। কিন্তু এই বৎসর অর্থাৎ ২০২৬ ইং সালে আনুমানিক প্রায় ১৫০ শতক জমি হইতে ০৫ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে বিকস ফিল্ডে ব্যবহার করে ইট বানিয়ে ফেলেছে। যা আমি কোনভাবে অবগত নই বরং উল্টো আমাদের বাড়িতে পুলিশ পাঠায়।

অভিযোগকারী সামসু মিয়া বলেন, আমি শাহীন ব্রিকস ফিল্ড এর মালিক শফিকুল ইসলামের কাছে ইট রাখার জন্য জায়গা ভাড়া দিয়েছি। কিন্তু উনি আমাকে না জানিয়ে আমার জমির মাটি কেটে ইট প্রস্তুত করছেন। বাঁধা দিলে জোরপূর্বক আরেকটি জমি মাটি কেটে নেয়।

এ বিষয়ে শাহীন ব্রিকস ফিল্ডের ম্যানাজার আসরাব উদ্দিন লিটন বলেন, আমরা তাদের কাছ থেকে জমি চুক্তিভিত্তিক ভাড়া নিয়েছি, এখন পাঁচ ফুট ডাউন করব না ২০ ফুট উচু করব এটা আমাদের ব্যাপার। মিলের ক্ষেত্রে যা যা করা লাগবে করব। যেদিন চলে যাব সেইদিন তাদেরকে বুঝিয়ে দিব।

অভিযুক্ত শফিকুল ইসলামকে ইটভাটায় না পেয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সরাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শাহীনা নাছরিন মহোদয়কে কার্যালয়ে গিয়ে না পেয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে বক্তব্য পাওয়া যায়নি।

আমার বার্তা/মো. রিমন খান/এমই

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি